ICC World Cup 2023: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে, দেখুন মেন ইন ব্লু-র পূর্ণাঙ্গ সূচি

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশিত হলো আজ। টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে। আজ থেকে শুরু হয়ে গেল বিশ্বকাপের ট্রফি ট্যুর। এই নিয়ে চতুর্থবার ভারত বিশ্বকাপের আয়োজক।

ভারতীয় দল বিশ্বকাপ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। দেখে নেওয়া যাক ১৯৮৩ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা কবে কাদের বিরুদ্ধে খেলবে।

রোহিত শর্মা

অক্টোবরের ৫ তারিখ বিশ্বকাপ শুরু। ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। রাউন্ড রবিন লিগে ভারতের সব ম্যাচই শুরু হবে বেলা ২টো থেকে। অক্টোবরের ৮ তারিখ, রবিবার ভারতের প্রথম ম্যাচ। ১১ অক্টোবর, বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।

বিরাট কোহলি

বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন রয়েছে, বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ আয়োজন নিয়েই চলছিল যাবতীয় চাপানউতোর। ১৫ অক্টোবর, রবিবার ভারত-পাক ম্যাচ।

বিরাট কোহলি

১৯ অক্টোবর, বৃহস্পতিবার ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে, পুনের গাহুঞ্জে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ২২ অক্টোবর, রবিবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। অক্টোবরের ২৯ তারিখ, রবিবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচটি হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।

ইডেন গার্ডেন্স

মুম্বইয়ের ওয়াংখড়ে স্টেডিয়ামে ভারত খেলবে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এই খেলাটি ২ নভেম্বর, বৃহস্পতিবার। মুম্বইয়ের ম্যাচটি খেলেই কলকাতায় আসবে ভারতীয় দল। ৫ নভেম্বর, রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ১১ নভেম্বর, শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত খেলবে যোগ্যতা অর্জন পর্বে প্রথম স্থানাধিকারী দলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+