Ratan TATA: রতন টাটা ভক্ত ছিলেন ক্রিকেটের, বহু কিংবদন্তি ক্রিকেটার চাকরি করেছেন টাটা গ্রুপে
বোধনের দিনেই বিদায়ের সুর, বুধবার রাতেই ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। ভারতীয় শিল্প ও বাণিজ্যক্ষেত্রে মাননীয় রতন টাটার ভূমিকা রয়েছে অপিরসীম। শুধু শিল্পক্ষেত্রেই নয় একই সঙ্গে টাটা গ্রুপ বরাবরই ক্রীড়াবিদদের পাশে থেকেছে, তাঁদের আর্থিক সহযোগিতা করেছে। জামশেদজি টাটার আমলে যে উদ্যোগ শুরু হয়েছিল তার ঐতিহ্য বহন করেন রতন টাটাও।
খেলাধুলা তথা ক্রিকেটের প্রতি রতন টাটার ছিল গভীর অনুরাগ। ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়নে রতন টাটা নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বহু ভারতীয় ক্রিকেটার রতন টাটা এবং টাটা গ্রুপ থেকে আর্থিক সহায়তা পেয়ে তাদের কেরিয়ারকে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন। বছরের পর বছর ধরে বহু ভারতীয় ক্রিকেটার টাটা গোষ্ঠীর ছাতার তলায় থাকা কোম্পানিগুলির থেকে সহায়তা পেয়েছে। টাটার বিভিন্ন কোম্পানিতে চাকরি করা ভারতীয় ক্রিকেটারদের সংখ্যাও কম নয়।

মহিন্দর অমরনাথ, সঞ্জয় মঞ্জেরেকর, রবিন উথ্থাপা, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটারের কেরিয়ার গঠনে এয়ার ইন্ডিয়ার ভূমিকা রয়েছে। শ্রীনাথ, যুবরাজ, হরভজন, কাইফদের কেরিয়ারের শুরুর দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও সৌরভ থেকে অজিত আগরকার অনেক ভারতীয় ক্রিকেটারই টাটার পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন চাকরি সূত্রে। বর্তমানে শার্দূল ঠাকুর, জয়ন্ত যাদবরাও টাটা কোম্পানি থেকে দীর্ঘ মেয়াদি সুবিধা পাচ্ছেন।
IND vs NZ: ভারত সফরের আগেই বিরাট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের সেরা ব্যাটার
শুধু ক্রিকেটার নয়, অ্যাথলেটিক্স থেকে তিরন্দাজি অন্য খেলার ক্রীড়াবিদদেরও স্পনসর করে আসছে টাটা। শুধু স্পনসর করাই নয় একইসঙ্গে অনেকেই তাঁরা টাটা কোম্পানিতে চাকরিও করছেন।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications