IND vs NZ: ভারত সফরের আগেই বিরাট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের সেরা ব্যাটার
১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। বেঙ্গালুরুতে এই ম্যাচটি হবে। সদ্য শ্রীলঙ্কার কছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে কিউয়িরা। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের তালিকায় শীর্ষে থাকা রোহিতদের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। ভারত সফর শুরুর আগেই বিরাট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে।
ভারত নিউজিল্যান্ড টেস্ট মানেই ফোকাসে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। এই দুই ব্যাটারের দ্বৈরথ থাকে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। বিগত কয়েক বছরের টেস্টে রান এবং রেকর্ডের নিরিখে জমজমাট প্রতিযোগিতা হয়েছে এই দুই ব্যাটারের মধ্যে। কিন্ত আসন্ন ভারত নিউজিল্যান্ড সিরিজে এই দুই মহরাথীর দ্বৈরথ নিয়ে সংশয় দেখা দিয়েছে। চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, আগামী শুক্রবার দলের সঙ্গে ভারতে আসবেন না কেন উইলিয়ামসমন, তার পরিবর্তে তিনি দেশে ফিরে চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নেবেন। চিকিৎসকরা জানিয়েছেন কেনকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। আমরা আশা করছি সিরিজের পরের পর্বে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে এবং খেলবে।
উইলিয়ামসনের বদলে ভারত সফরের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন মার্ক চ্যাপম্যান। এখনও পর্যন্ত মার্ক চ্যাপম্যানের অভিষেক হয়নি টেস্ট ম্যাচে। নিউজিল্যান্ডের নির্বাচক জানিয়েছেন, মার্ক চ্যাপম্যান উপমহাদেশের মাটিতে স্পিন অ্যাটাকের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নেবেন। সে যথেষ্ট সাবলীলভাবে খেলতে পারে স্পিনারদের।
নতুন অধিনায়ক বেছে নিলেন কিউয়ি নির্বাচকরা। ভারত সফরে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম, শুধু উইলিয়ামসন নন একইসঙ্গে ইশ সোধি প্রথম দুই ম্যাচে খেলতে পারবে না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়েন্ট সংখ্যা ৭৪.২৪।এখনও ভারতের ৮টি টেস্ট ম্যাচ বাকি আছে। এই ৮ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে।












Click it and Unblock the Notifications