Rashid Khan: টি২০ ক্রিকেটে নয়া বিশ্ব রেকর্ড, উইকেটে প্রাপ্তির তালিকায় শীর্ষে আফগানিস্তানের রশিদ খান
বর্তমান সময়ে সেরা স্পিনারদের নাম করলেই প্রথমেই আসে রশিদ খানের নাম। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর স্পিনের ঘূর্ণিতে নাজেহাল হন ব্যাটারারা। আফগান স্পিনার এবার একটি অনন্য রেকর্ড সৃষ্টি করলেন। টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন আফগানিস্তানের রশিদ খান।
২০১৫ সালে টি২০ কেরিয়ারের প্রথম ম্যাচটি খেলেন রশিদ। ১০ বছরের মধ্যেই তাঁর নামের পাশে টি২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব যুক্ত হল। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি স্বীকৃত টি২০ ম্যাচে সব থেকে বেশি উইকেট নিলেন রশিদ। ডোয়েন ব্র্যাভোর বিশ্বরেকর্ড ভঙলেন রশিদ খান। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লিগে এই মাইলস্টোন অর্জন করলেন রশিদ।

পার্ল রয়্যালসের বিরুদ্ধে এসএ-২০'র প্রথম কোয়ালিফায়ারে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট পান রশিদ খান। রশিদ আউট করেন দুনিথ ওয়েলালাগে ও দীনেশ কার্তিককে। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়লেন রশিদ। ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট সংগ্রহ করেছেন। আগের ম্যাচেই ব্রাভোকে ছোঁয়া হয়ে গিয়ছিল রশিদের। এবার নিজেই এককভাবে শীর্ষস্থান দখল করে নিলেন।
বিশেষ এই কৃতিত্ব অর্জনের পর রশিদ খান বলেন, এটা একটা অসাধারণ অর্জন আমার জন্য যদি ১০ বছর আগে যদি কেউ জিজ্ঞেস করতেন আমি এখানে পৌঁছাতে পারব কি না, বলতাম এটা নিয়ে ভাবার কোনও অবকাশ নেই। আফগানিস্তানের কোন বোলারের পক্ষে এমন উচ্চতায় উঠতে পারাটা অবশ্যই গর্বের। ব্রাভো টি২০ অন্যতম সেরা বোলার। তাঁর রেকর্ড ভাঙাটা আমার কাছে খুব সম্মানের, আমি আরও এগিয়ে যেতে চাই।
রশিদ, ব্রাভোর পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সুনীল নারিন। স্বীকৃত টি২০ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কেকেআরের নারিন। ৫৩৬ ম্যাচে ৫৭৪ উইকেট নিয়েছেন তিনি। ইমরান তাহির ৪২৮ ম্যাচে ৫৩১ উইকেট নিয়েছেন।
কেন বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা স্পিনারের নাম রশিদ খান। সেটা ফের একবার প্রমাণিত হল। আসছে আইপিএল আরও নতুন রেকর্ড সৃষ্টির সুযোগ রশিদের সামনে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications