Ranji Trophy: রঞ্জিতে ইতিহাস গড়ল রেল, ত্রিপুরার বিরুদ্ধে রেকর্ড জয়ে অবদান রাখলেন বাংলার ক্রিকেটাররাও
রঞ্জি ট্রফির ম্যাচে রেলওয়েজের রেকর্ড। ত্রিপুরার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জয় হাসিল করল রেল। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ল রেলওয়েজ দল।এর আগে এত রান তাড়া করে কোনও দল জয় পায়নি।
ত্রিপুরার রাজধানী শহর আগরতলার এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ত্রিপুরা খেলতে নেমেছিল রেলওয়েজের বিরুদ্ধে। প্রথম ইনিংসে ঋদ্ধিমান সাহার দল ১৪৯ রানে অল আউট হওয়ার পর প্রথম ইনিংস রেল ১০৫ রান তোলে। ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ত্রিপুরা দল। ঋদ্ধিমান সাহার দল বড় রান তোলে স্কোরবোর্ডে।

রেলের দুই ব্যাটার প্রথম সিং এবং মহম্মদ সইফ শতরান করে রেকর্ড রানই স্কোরবোর্ডে তুলে ফেললেন। ওপেনার প্রথম সিং ১৬৯ রানে অপরাজিত থাকেন। ১৬টি চার এবং ১টি ছক্কা দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। অন্যদিকে সইফ করেন ১০৬। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার। এই জুটি ১৭৫ রান তোলে।
রেলের জয়ে অবদান রাখলনে বঙ্গ সন্তান অরিন্দম ঘোষও। শেষ দিকে ৪০ রান করেন। ফলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রেলওয়েজ। সেইসঙ্গে রেকর্ড বুকেও নাম তুলে নিল রেল।
রেল দলে অরিন্দম ঘোষ ছাড়াও রয়েছে বাংলার আরও এক ক্রিকেটার আকাশ পাণ্ডে। দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট নেন তিনি। হাওড়ার আকাশ গোয়ার বিরুদ্ধে ৯ উইকেট এক ইনিংসে নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৬.২ ওভার বল করে ৫টি মেডেন সহ ৭১ রান দিয়ে ৯ উইকেট তুলে নেন আকাশ পাণ্ডে। তাঁর এই আগুনে বোলিংয়ের সুবাদে রেলওয়েজ গোয়াকে ৬৩ রানে হারিয়েছিল।
২০১৯-২০ মরশুমে উত্তরপ্রদেশের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৪ উইকেটে ৩৭২ রান তুলে জয় পেয়েছিল চেতেশ্বর পূজারার দল সৌরাষ্ট্র। সেইাই ছিল এখনও পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০০৮-০৯ মরসুমে সার্ভিসেসের বিরুদ্ধে অসমের জয়। দ্বিতীয় ইনিংসে সেই ম্যাচে ৪ উইকেটে ৩৭১ রান তুলে জয় ছিনিয়ে নেয় অসম।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের












Click it and Unblock the Notifications