Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabh Pant: দুর্ঘটনার এক বছর, জীবনের কঠিনতম ম্যাচে লড়ছেন পন্থ, নতুন বছরে কবে ফিরবেন মাঠে?

২০২২ সালের ৩০ ডিসেম্বর, শীতের সকালে আচ্ছন্ন দেশে দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়েছিল বড়সড় দুর্ঘট‌নার কবলে পড়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ঋষভ পন্থ। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরও একটা ৩০ ডিসেম্বর। এই এক বছরে পাল্টে গিয়েছে ঋষভ পন্থের জীবন। ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া পন্থ লড়াই চালাচ্ছেন ক্রিকেটের ২২ গজে ফেরার।

উত্তরাখণ্ডে বাড়ি যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে তাঁকে একটি হাসপাতালে ভর্তিল করেন। ক্রিকেটে ২২ গজে অনেকবারই কঠিন সময়ে ব্যাট হাতে নেমেছেন পন্থ। এক বছর আগে এই দিনে জীবনের ২২ গজে সব থেকে কঠিন লড়াই শুরু হয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটারের।

Rishabh Pant

দুর্ঘটনার পর তীব্র অনিশ্চিত হয়ে পড়ে পন্থের ক্রিকেট কেরিয়ার। শরীরে একাধিক স্থানে অস্ত্রপচার করাতে হয়। প্রথমে দেরাদুনের হাসপাতালে পরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চলে চিকিৎসা পর্ব। জীবন যুদ্ধে লড়াইয়ে জয়ের পর কয়েক মাস পর থেকেই আরও একটা নতুন লড়াই শুরু করেন পন্থ। মাঠে ফেরার লড়াই। প্রথমে বাড়িতে তারপর বেঙ্গালুরুর এনসিএ, পন্থের প্রত্যাবর্তনের লড়াই শুরু হয়।

বিগত কয়েক মাস ধরেই এনসিএসতে ট্রেনিং করছেন পন্থ। কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তারকা এই ক্রিকেটার? বিগত কয়েক মাসের রিহ্যাব পর্ব শেষে এখন অনেকটাই ফিট ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। প্রথম দিকে ক্র্যাচের ভর করে হাঁটতে হলেও বর্তমানে পায়ের শক্তি ফিরে পেয়েছেন। নিয়মিত অনুশীলনও করছেন।

তবে ১০০ শতাংশ ফিট হতে এখনও কিছুটা সময় লাগবে পন্থের। তবে এনসিএ-র সূত্র অনুসারে, প্রত্যাশার থেকেও পন্থ আরও দ্রুত ফিট হয়ে উঠছেন। উদ্বেগের বিষয় ছিল পন্থের হাঁটু এবং গোঁড়ালি নিয়ে। বিশেষ করে হাঁটুতে অস্ত্রোপচারের পর। কিন্তু দুটি স্থানেই আগের থেকে অনেকটা শক্তি বৃদ্ধি হয়েছে। ফলে উইকেটকিপিংয়ের সময়ও শরীরের ভরও অনেকটাই বাড়ানো হয়েছে.

নিজের ফিটনেস প্রসঙ্গে পন্থ বলেন, 'বিগত কয়েকমাস আগের তুলনায় আমি এখন অনেকটাই ভালো আছি। ১০০% স্কিল ফিরে পাওয়ার চেষ্টা করছিস এখনও কয়েকমাস বাকি আছে আইপিএল শুরু হতে। আশা করছি আমি সম্পূর্ণ ফিট হয়ে যাবো। আমি জানি এটা কতটা কঠিন সময়, তবে মানুষ আমাদের ভালোবাসেন, সম্মান করেন। চোটের সময়কালে তাঁরা আমাকে যেভাবে সমর্থন জুগিয়েছেন তা অতুলনীয়।'

সেই ভয়ংকর দুর্ঘটনার বর্ষপূর্তির সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফিটনেসের আপডেট দিলেন তিনি। দুটি ছবি পোস্ট করেছেন পন্থ। যার মাধ্যেমে ফিটনেসের উন্নতি বোঝাতে চেয়েছেন।

দুর্ঘটনার অন্ধকার থেকে ক্রমেই ক্রিকেটের মূল স্রোতে ফিরতে মরিয়া পন্থ, নতুন বছরে আবারও ক্রিকেটের ২২ গজে ফিরুন পন্থ। বছর শেষে এটাই প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+