IND vs NZ: প্রথম ২ দিনেই ২৯ উইকেট! ওয়াংখেড়ে টেস্টে নয়া রেকর্ড, ভাঙল ২৪ বছর আগের নজির
IND vs NZ: ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের ফয়সালা হতে পুরো তিন দিনও লাগবে না। নিউজিল্যান্ড এগিয়ে ১৪৩ রানে, হাতে ১ উইকেট।
ফলে দুটি সেশনের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে ফেলতে পারবে ভারত। প্রথম দুই দিনেই এই টেস্টে পড়ল ২৯ উইকেট।

টেস্টের প্রথম দিন গতকাল নিউজিল্যান্ড অল আউট হওয়ার পর ভারতের প্রথম ইনিংসের চার উইকেট পড়েছিল। আজ ভারতের ছয় উইকেট তুলে নেন কিউয়ি বোলাররা। তারপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ধুঁকছে।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২৩৫। রবীন্দ্র জাদেজা পাঁচটি ও ওয়াশিংটন সুন্দর চার উইকেট নেন। একটি উইকেট আকাশ দীপের। ফলে ভারতীয় স্পিনাররা প্রথম ইনিংসে তুলে নেন ৯ উইকেট। ভারতের প্রথম ইনিংসের স্কোর ২৬৩। এজাজ প্যাটেল ৫টি, গ্লেন ফিলিপস ও ইশ সোধি ১টি করে উইকেট নেন।
ফলে প্রথম ইনিংসে কিউয়ি স্পিনারদের ঝুলিতেও গিয়েছে ৯টি উইকেট। পেসার ম্যাট হেনরি ১টি উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ১৭১। রবীন্দ্র জাদেজা চারটি, রবিচন্দ্রন অশ্বিন তিনটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নিয়েছেন। ফলে স্পিনারদের ঝুলিতে ৮টি শিকার, আকাশ দীপ পেয়েছেন ১ উইকেট।
২০০০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ফয়সালা ওয়াংখেড়েতে হয়েছিল তৃতীয় দিনেই। সেই টেস্টে ভারত হেরেছিল ৪ উইকেটে। এই টেস্টের প্রথম ২ দিনে পড়েছিল ২৫টি উইকেট। চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম ২ দিনে ২৯ উইকেট পড়ায় ভেঙে গেল ২৪ বছর আগের নজির।
২০০০ সাল থেকে ধরলে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট বাদে ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট (অস্ট্রেলিয়া জেতে ১০ উইকেটে), ২০০৪ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট (ভারত জেতে ১৩ রানে), ২০১৩ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট (ভারত জেতে ইনিংস ও ১২৬ রানে)-এর ফয়সালা হয়ে গিয়েছিল টেস্টের তৃতীয় দিনেই।
ফলে সেই তালিকায় নয়া সংযোজন হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড চলতি টেস্ট। ২০১২ সালে শেষবার ইংল্যান্ডের কাছে ভারত টেস্ট হেরেছিল ওয়াংখেড়েতে। এবার টানা চতুর্থ জয়ের প্রতীক্ষায় ভারতীয় দল।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications