IPL 2022: চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরেই সৌরভ গঙ্গোপাধ্যায়-রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দিলেন ধোনি
IPL 2022: চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরেই সৌরভ গঙ্গোপাধ্যায়-রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দিলেন ধোনি
আইপিএল ২০২২-এর ঠিক দুই দিন আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন রবীন্দ্র জাডেজার হাতে তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। জাডেজাকে তৈরি করতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। কিন্তু তাঁর নেতৃত্বে আট ম্যাচের মধ্যে মাত্র দু'টিতেই জিতেছে সিএসকে। অধিনায়কত্বের প্রভাব পড়ে জাডেজার পারফরম্যান্সেও। ঠিক মতো পারফর্ম করতে পারছিলেন না জাডেজা। অবশেষে পুরনো রাজার হাতেই রাজ্যপাট ফিরিয়ে দেন রবীন্দ্র। অর্থাৎ ধোনিকেই তিনি ফিরেয়ে দেন দায়িত্ব এবং বৃহৎ স্বার্থে সেই দায়িত্ব নিতে অস্বীকার করেননি মাহি।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় চেন্নাইয়ের নেতৃত্ব ভার তুলে নেওয়ার সঙ্গেই রেকর্ড বুকে নাম তুলে নিলেন মাহি। সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসেবে কোনও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিলেন ধোনি। এই মুহূর্তে তাঁর বয়স ৪০ বছর ২৯৮ দিন। এরই সঙ্গে ভেঙে গেল রাহুল দ্রাবিড়ের রেকর্ড। এত দিন পর্যন্ত বয়স্কতম অধিনায়ক হিসেবে আইপিএল-এ নেতৃত্ব দেওয়ার নজির ছিল রাহুল দ্রাবিড়ের। রাহুল শেষ বার যখন রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ৪০ বছর ২৬৮ দিন। এই তালিকায় রয়েছে সুনীল যোশী, অনিল কুম্বলে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও।
এ দিন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও ভেঙে দেন ধোনি। এর আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে এত বয়সের কোনও ক্রিকেটার খেলেননি। এর আগে এই রেকর্ড ছিল সৌরভের দখলে। ৩৯ বছর ৩১৬ দিন বয়সে সৌরভ পুণের এই স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে ৪০ বছর হয়ে যাওয়ার পর প্রথম প্লেয়ার হিসেবে এই স্টেডিয়ামে নেতৃত্ব দিলেন ধোনি।
সিএসকে-এর খারাপ ফর্মের পাশাপাশি, জাদেজাও এ বার টুর্নামেন্টে নিজের ফর্মের সঙ্গে লড়াই চালাচ্ছেন। প্রতি ৮.৩ বলে একটি বাউন্ডারি সহ ১২১.১৭ স্ট্রাইক রেটে ৯২ বলে মাত্র ১১২ রান করেছেন এবং ৮.১৯ ইকোনমি রেটে আট ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই মুহূর্তে ৯ ম্যাচে ৩টি জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications