Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলে বেটিংয়ে উৎসাহিত করেছেন! অভিযুক্ত ব্রেন্ডন ম্যাকালাম, তদন্তে ইসিবি

আইপিএলে বেটিংয়ে উৎসাহিত করতে বিজ্ঞাপনের মুখ হিসেবে বার্তা দিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ওঠায় অস্বস্তি বাড়ছে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের। অভিযোগ খতিয়ে দেখছে ইসিবি।

ম্যাকালামের এজেন্ট অভিযোগের সত্যতা স্বীকার করে নিলেও সংবাদমাধ্যমকে কিছু জানাননি। আইপিএলের ষোড়শ সংস্করণ চলছে। তারই মধ্যে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন হেড কোচের উপর চাপ ক্রমেই বাড়ছে।

ব্রেন্ডন ম্যাকালাম

২২ বেট ইন্ডিয়া সংস্থার সাইপ্রাসে রেজিস্ট্রিকৃত। এই সংস্থার হয়েই বিজ্ঞাপনে ম্যাকালাম আইপিএলে বেটিংয়ের জন্য উৎসাহিত করেন বলে অভিযোগ। এই সংস্থার সঙ্গে ম্যাকালামের চুক্তি হয় গত বছরের নভেম্বরে। যা ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হওয়ার ৬ মাস পর। ফলে বুকমেকার এই সংস্থার সঙ্গে ম্যাকালাম-যোগ খতিয়ে দেখছে ইসিবি।

গত কয়েক সপ্তাহ ধরেই ইউটিউবে এই সংস্থার বিজ্ঞাপন ও ম্যাকালামের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। বিশেষ করে নিউজিল্যান্ডে। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সাইপ্রাসের সংস্থার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে ম্যাকালামের সঙ্গে কথাবার্তা চলছে। জুয়া সংক্রান্ত বিষয়ে ইসিবির কিছু নিয়ম রয়েছে। তা অনুসরণ করা হবে।

ম্যাকালাম কেকেআর

ইসিবি-র দুর্নীতিদমন সংক্রান্ত নিয়মে বলা রয়েছে, ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, খেলার গতিপ্রকৃতি-সহ সমস্ত বিষয়েই বেটিংয়ের জন্য কেউ প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনওভাবেই কাউকে প্রলুব্ধ বা বিপথে চালিত করতে পারবেন না, কাউকে প্ররোচিত বা উৎসাহিত করাও যাবে না। এই আবহে ম্যাকালামের চাকরি যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।

নিউজিল্যান্ড সরকারের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কাছে গত সপ্তাহে লিখিত অভিযোগ দায়ের করা হয় নিউজিল্যান্ডের প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশনের তরফে। তার উত্তরে ডিআইএ জানিয়েছে, নিউজিল্যান্ডের রেজিস্ট্রিকৃত বুকমেকার নয় ২২ বেট। ডিআইএ-র কাছে লাইসেন্সের আবেদনও করেনি ২২ বেট। তাদের বিজ্ঞাপন অবৈধ।

এরপরই ম্যাকালামকে রেখে ২২ বেট ইন্ডিয়ার বিজ্ঞাপন নিউজিল্যান্ডে বন্ধ বা জিওব্লকড করে দেওয়া হয়েছে। প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন বিষয়টি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নজরেও এনেছে। ম্যাকালামের এজেন্ট সাইমন অটেরি টাইমস সংবাদপত্রকে বলেছেন, ইসিবির সঙ্গে কথা চলছে। এ ব্যাপারে কোনও মন্তব্য বাইরে করব না।

বিতর্কিত বিজ্ঞাপনে ম্যাকালাম বলেছেন, আইপিএল আসছে। এই বিগ ইভেন্টের জন্য সব ক্রিকেট ফ্যানেরা অপেক্ষা করছেন। ২২ বেটে আমার বন্ধুরা আইপিএলের অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ করে তুলবে। ২২ বেট ইন্ডিয়াই যে বেটিংয়ের সেরা জায়গা সেটাও উল্লেখ করেন ম্যাকালাম। তিনি আইপিএলে কেকেআর, চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, আরসিবি ও গুজরাত লায়ন্সে খেলেছেন।

ব্রেন্ডন ম্যাকালাম

ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হওয়ার আগে থ্রি লায়ন্স ১৭টি টেস্টে মাত্র একটিতে জিতেছিল। কিন্তু ম্যাকালাম হেড কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ড ১২টি টেস্টে ১০টি জিতেছে। এই মুহূর্তে নিউজিল্যান্ডেই রয়েছেন ম্যাকালাম। জুনের ১ তারিখ থেকে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। মে মাসে ম্যাকালামের ইংল্যান্ডে যাওয়ার কথা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+