IPL 2024: রাম ভজনে মহারাজকে স্বাগত জানাল লখনউ, আইপিএলের মধ্যেই অযোধ্যা যাবেন প্রোটিয়া ক্রিকেটার?
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হলেও কেশব মহারাজের শিকড় ভারতেই। ভারতীয় ধর্ম-সংস্কৃতির প্রতি তাঁর রয়েছে প্রবল শ্রদ্ধা। প্রোটিয়া দেশের বাসিন্দা এবং সেখানকার ক্রিকেটার হলেও ভারতীয় সমাজ সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা অপরিসীম। একইসঙ্গে ভগবান শ্রী রামচন্দ্রের তিনি পরম ভক্ত। আইপিএলো লখনউ দলের শিবিরে যোগ দেওয়ার সময় তাঁরকে স্বাগত জানানো হল রাম ভজনে।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কেশব মহারাজের সঙ্গে একটিই ভজন এখন জুড়ে গিয়েছে। তা হল 'রাম সিয়া রাম'। যখনই কেশব তাঁর দেশের হয়ে ব্যাট করতে নামেন, তখনই স্টেডিয়ামের সাউন্ড স্টিটেমে 'রাম সিয়া রাম' ভজন বেজে উঠে। এলএসজি-র ফ্র্য়াঞ্চাইজিও কেশবের সঙ্গে জুড়ে দিলেন 'রাম সিয়া রাম।' সম্প্রতি লখনউ শিবিরে প্রবেশ করেছেন কেশব। তাঁর প্রবেশের সময় তাঁকে স্বাগত জানানো হয় রামের ভজনের মাধ্যমে।

মহারাজ অযোধ্যায় রাম মন্দির দেখার ইচ্ছাও প্রকাশ করেছিলেন আগেই। এবার কি আইপিএলের ফাঁকে অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে যাবেন মহারাজ। এই প্রসঙ্গে একটি ইংরেজি সংবাদ মাধ্যমে কেশব বলেছেন, "দুর্ভাগ্যবশত, ক্রীড়াসূচির জন্য মন্দিরের উদ্বোধনের সময় আমি অযোধ্যায় যাওয়ার অনুমতি পাইনি। কিন্তু ভবিষ্যতে, আমি অবশ্যই অযোধ্যায় মন্দির দেখতে যেতে চাইব, আমার পরিবার সবসময় ভারতে তীর্থযাত্রা করতে চেয়েছিল।
মহারাজ এলএসজি-এর অফিসিয়াল স্কোয়াডের অংশ নন তবে নেটে তাদের পাশাপাশি প্রশিক্ষণ নেবেন৷ কেশব মহারাজ, যিনি এসএ ২০-তেও একজন সুপার জায়ান্টাস দলের সদস্য, মূলত লখনউ দলের নেটে প্রশিক্ষণ নেবেন, অফিসিয়াল স্কোয়াডের অংশ হবেন না৷ পুরো মরসুমে তার উপস্থিতি গ্রুপে ইতিবাচক প্রভাব ফেলবে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
The Maharaj comes home to UP! 👑💙 pic.twitter.com/R89GZbBkTX
— Lucknow Super Giants (@LucknowIPL) March 15, 2024
এলএসজি ২৪ মার্চ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪ শুরু করবে। তাদের প্রথম হোম ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৩০ মার্চ। ইতিমধ্যেই আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা হয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications