Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: বল বয় নিলেন দুরন্ত ক্যাচ, মুগ্ধ জন্টি রোডস চাইলেন অটোগ্রাফ, দেখুন ভিডিও

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে লখনউ বড় ব্যবধানে হারলেও হৃদয় জিতলেন লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস। কেকেআর-লখনউ ম্যাচে রমনদীপ সিংয়ের ক্যাচ নিয়ে হইচই পড়ে গিয়েছে। একইরকম ভাবে বাউন্ডারি লাইনের বাইরে দুরন্ত একটি ক্যাচ নিয়েছেন এক বল বয়। যা চোখ এরিয়ে যায়নি জন্টির। ঠিক যেন জহুরির চোখ, রত্ন চিনতে ভুল হয় না।

২.৫ ওভারে বৈভব আরোরার শর্ট বলে আপার কাট শট খেলেন স্টইনিস। সেই বলটি বাইন্ডারি লাইনের বাইরে যেতেই দুরন্ত দক্ষতায় তালুবন্দি করেন সেখানে দায়িত্বে থাকা এক বল বয়। লখনউ-কেকেআর ম্যাচে বাউন্ডারি লাইনের সামনে এক অনবদ্য ক্যাচ নেন সেই বল বয়টি। যাঁর নাম অথর্ব গুপ্ত।

বাউন্ডারি লাইনের বাইরে থাকা বল বয় নিজের ডান দিকে বেশ কিছুটা দৌড়ে এসে ক্যাচ ধরে নেন। লখনউয়ের ডাগ আউটে বসে হাততালি দিতে থাকেন রোডস।জন্টি রোডস এ বার লখনউ-কেকেআর ম্যাচে এই বল বয়কে প্রশংসায় ভরালেন। ওই বল বয়ের ক্যাচ দেখে হাততালি দেওয়ার পাশাপাশি অটোগ্রাফও চান রোডস।ধারাভাষ্যকার আকাশ চোপড়াও প্রশংসা করেন বল বয়ের ক্যাচের।

ম্যাচের পর অথর্বের সঙ্গে দেখা করেন রোডস। বল বয়টি প্রথমে নিজের পরিচয় দিলে সে বলে, "আপনাকে চিনি স্যর, আমি আপনার বড় ভক্ত।" রোডসের প্রশ্নে সে আরও বলে, ক্যাচ ধরতে ফ্লাডলাইট অসুবিধা করেনি। রিভার্স কাপ টেকনিক তার পছন্দ নয়। একইসঙ্গে এটাও জানা যায় ২০২০ সালে জন্টির এক ক্যাম্পে যোগ দিয়েছিল বল বয়টি।

মার্কাসের বাউন্ডারি লাইনের বাইরে ওই ক্যাচের ভিডিও মুহূর্তে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, আগামী দিনের তারকা! এইভাবেই যে বলবয় থেকে সচিন তেন্ডুলকারও বিশ্ব ক্রিকেটের তারকা হয়েছেন, সেই কথাও অনেকেই মনে করিয়ে দিয়েছেন। তবে ম্যাচ শেষে জন্টি কিন্তু মহানুভতার পরিচয় দিলেন, এর আগেও জন্টি মাঠ কর্মীদের সঙ্গে কভার করার কাজে হাত লাগিয়েছিলেন।


লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ক্যাচ নেওয়ার জন্য শিরোনামে উঠে আসেন রমনদীপ সিং। আর্শিনের একটি শট সার্কেল থেকে পিছন দিকে প্রায় ২১ মিটারের দৌড়। এরপর ডাইভ দিয়ে অনবদ্য ক্যাচ নেন রমনদীপ।

লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস ক্রিকেট বিশ্বে ক্যাচের জন্য বিখ্যাত ছিলেন প্রোটিয়া তারকা জন্টি রোডস। তাঁর মতো ক্যাচ ধরতে, ফিল্ডিং করার নজির খুবই কম দেখ গিয়েছে। এখনও সেরা ফিল্ডার বলতেই প্রথমেই উঠে আসে তাঁরই নাম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+