Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ishan Kishan: চোটের সমস্যা নেই, কোন রোগে আক্রান্ত হয়ে টেস্ট দল থেকে নাম প্রত্যাহার ঈশানের?

বর্তমান সময়ে অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদের শিকার হন অনেক মানুষই। সেই তালিকায় ব্যতিক্রম নন খেলার মাঠের তারকারাও। কয়েক বছর ধরেই ক্রিকেট মহলে শোনা যাচ্ছে একটি নতুন রোগের কথা। যার নাম মানসিক অবসাদ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঈশান কিষাণও। যার জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছনে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক।

চলতি সপ্তাহের শুরুতেই বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় টেস্ট দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ঈশান কিষাণ। কিন্তু কী কারণে নাম প্রত্যাহার করেছেন সেটা প্রথমে অজানাই থাকে। কিন্তু একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ঈশানের দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানানো হয়েছে।

Ishan Kishan

প্রতিবেদনের বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবেন না ইশান কিষাণ। মানসিক স্বাস্থ্য, আর সেই ইস্যুকে প্রাধান্য দিতেই এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ়ের দলে ছিলেন ধোনির রাজ্যের এই ক্রিকেটার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্রমাগত ভ্রমণ এবং খেলার পর্যাপ্ত সময় না পাওয়ার জন্য ঈশান এই রকম সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআইয়ের একটি সূত্র সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে যে, 'ঈশান টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি চান। সবাই এই বিষয়ে সম্মত হয়েছে।"

চলতি বছর ৩ জানুয়ারি থেকে ভারতের প্রত্যেকটি দলে ছিলেন ঈশান কিষাণ। কিন্তু কোনও সিরিজ়েই নিয়মিত ভাবে সুযোগ পানননি তিনি। কোথাও রোহিত শর্মা, কোথাও বা শুভমান গিল না খেললে তবেই প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তবে যতটা সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। কেএল রাহুল দলে ফেরার পর তাঁর জায়গা পাওয়ার সুযোগ আরও কমে যায়।

চলতি বছরে এশিয়া কাপ সহ একদিনের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অংশ থাকলেও তিনি একাদশে সেইভাবে সুযোগ পাননি। অন্যদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিতেশ শর্মাকে সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয়েছিলো। তাই মানসিক অবসাদের শিকার হয়েছেন ঈশান।

অন্যদিকে ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাটকে। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি। কী কারণে দেশে ফি্রে আসতে হয়েছে কোহলিকে। তা এখনও স্পষ্ট নয়। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে জা‌নিয়েছেন, প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই জোহনেশবার্গে ফিরে আসবেন কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+