Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বিরাট মজেছেন রহমানের তামিল গানে, কোহলি আইপিএলে প্রথম গড়তে চলেছেন বিরল নজির

IPL 2025: আইপিএলে কাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ জিতল কোহলিরা প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবেন।

বিরাট কোহলির সামনে কমলা টুপি ফের দখল করার হাতছানিও থাকবে। সেই সঙ্গে এমন একটি রেকর্ডের সুযোগ থাকবে যা আগে কেউ পারেননি।

IPL 2025

আইপিএলে বিরাট কোহলিই সর্বাধিক রান সংগ্রহকারী। এখনও অবধি ২৬২টি ম্যাচ খেলে কোহলি ৮৪৪৭ রান করেছেন। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সাড়ে আট হাজার রানের মাইলস্টোন স্পর্শ করা থেকে কোহলি আর ৫৩ রান দূরে রয়েছেন।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহের নিরিখেও সকলের উপরে রয়েছেন কোহলি। তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৪টি ম্যাচের ৩৩টি ইনিংসে ১০৮৪ রান করেছেন। ফলে কাল সিএসকের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে ১১০০ রান করে ফেলতেই পারেন কোহলি।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কোহলি ছাড়া মাত্র একজনই ১ হাজারের বেশি রান করেছেন। শিখর ধাওয়ান সিএসকের বিরুদ্ধে করেছেন ১০৫৭ রান। তিনে রয়েছেন রোহিত শর্মা। পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হিটম্যানের রয়েছে ৯৭২ রান।

Take a Poll

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগ করেন বিরাট। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, চেন্নাইয়ে তো স্বাভাবিকভাবেই চেন্নাই সুপার কিংসের সমর্থকরা থাকেন। কিন্তু অনেকেই বিরাট সংখ্যায় আসেন বেঙ্গালুরুতেও।

কোহলি জানান, চেন্নাই সুপার কিংসের সমর্থকরা যাঁরা চেন্নাই থেকে বেঙ্গালুরুতে যান তাঁরা অনেক আগে থেকেই টিকিট বুক করে রাখেন। ফলে গ্যালারিতেও সিএসকে বনাম আরসিবি দ্বৈরথ অন্য মাত্রা পায়। মাঠের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতাও তিনি খুব উপভোগ করেন বলে জানান বিরাট।

বিরাট কোহলির কানে বেশিরভাগ সময়েই হেডফোন থাকে। টিমবাস হোক বা ড্রেসিংরুমে কোহলি মিউজিকের দারুণ ভক্ত। আরসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট জানালেন বর্তমানে তাঁর সবচেয়ে পছন্দের গান নী সিঙ্গম ধান (Nee Singam Dhan)। এই গানটি তামিল ছবি পাথু থালার। গানটির মিউজিক ডিরেক্টর এ আর রহমান। গেয়েছেন সিদ শ্রীরাম।

কোহলি চলতি আইপিএলে ১০ ম্যাচে ৪৪৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭৩। গড় ৬৩.২৮, স্ট্রাইক রেট ১৩৮.৮৭। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেন অপরাজিত ৫৯। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩১।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৭ রানে আউট হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কোহলি করেন ৬৭। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ৬২, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ ও অপরাজিত ৭৩, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে ৭০ ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৫১ করেন। চলতি আইপিএলে টানা চারটি অর্ধশতরানের হাতছানি রয়েছে কোহলির সামনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+