IPL 2025: ইডেনে নিরাপত্তা নিয়েই বিরাট প্রশ্ন, কীভাবে কোহলির কাছে চলে গেলেন দর্শক? দেখুন ভিডিও
কথায় আছে বজ্র আটুনি ফস্কা গেরো। শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে এই প্রবাদ বাক্যটাই যেন সত্যি প্রমাণিত হল। শনিবার ইডেনে ছিল কেকেআর বনাম আরসিবি ম্যাচই ছিল না, একইসঙ্গে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হয়। ফলে ইডেনে নক্ষত্র সমাবেশ ঘটে। কঠোর নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয় গোটা ইডেন এবং তাঁর আশেপাশের এলাকা।কিন্তু এত নিরাপত্তার মধ্যেও বিড়ম্বনা এড়াতে পারল না কলকাতা পুলিশ।
শনিবার নিরাপত্তাবেষ্টনী ভেঙে ইডেনে মাঠের ভিতর ঢুকে পড়েন এক দর্শক। শুধু নিরাপত্তা বেষ্টনী অতিক্রমই করলেন না একইসঙ্গে মাঠে ঢুকে পড়ে কোহলিকে প্রণাম করেন। এমন ঘটনা ইডেনে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিল। ররিবার সকাল থেকে একটি ভিডিও সমাজা মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে নিরাপত্তা লঙ্ঘন করে পুলিশের পাশ দিয়েই মাঠে ঢুকে গেলেন এবং কোহলি পর্যন্ত পৌঁছে গেলেন দর্শকটি। এই ঘটনায় ইডেনের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তে দেখা গিয়েছে দর্শকটি ইডেনের জি ব্লক থেকে ফেন্সিং পেরিয়ে কোহলিকে প্রণাম, আলিঙ্গন করলেন। সেই স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কার্যত অবাক হয়েই গোটা বিষয়টি দেখলেন। আসলে সেই সময় পুলিশ তো খেলা দেখতেই ব্যস্ত ছিল।
এরপরই দর্শকটিকে আটক করে পুলিশ। তাঁকে ৩২৯ ধারায় ( ভারতীয় ন্যায় সংহিতায় অনুপ্রবেশ ধারায়) গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। ধৃতের নাম ঋতুপর্ণ পাখিরা, তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাঁর বয়স ১৮। তাঁকে গ্রেফতার করে ময়দান থানায় নিয়ে আসা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ম্যাচে তিনি যখন ব্যাট করছিলেন, তখন ইডেনের গ্যালারি থেকে কোহলির নামেই জয়ধ্বনি ভেসে আসছিল। বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার নন, তিনি ভক্তদের কাছে একজন ভগবান। এর আগেও মাঠে তাঁর কাছে দর্শকরা পৌঁছে গিয়েছেন। যদিও জানা গিয়েছে কোহলি সংশ্লিষ্ট দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আবেদন করেছেন।
শনিবার ম্যাচ উপলক্ষ্যে ইডেনে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ যেমন উপস্থিত ছিলেন তেমনই ছিলেন রাজ্যের শাসক বিরোধী দলের হেভিওয়েট নেতা নেত্রীরাও। ইডেনে ম্যাচ দেখতে উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর ভূয়সী প্রশংসা করেন।
বিজেপিতে ক্রমেই সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরেই আগের মেজাজেই তাঁকে দেখা যাচ্ছে। এবার দাদাকে নিয়ে তাঁর পোস্ট জল্পনা উস্কে দিল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications