IPL 2025: নাইটদের অধিনায়ক পদ নিয়ে জোর জল্পনা, রাহানের সঙ্গে লড়াইয়ে কে? জানুন বিস্তারিত
আগামী মরশুমে কে হবেন কেকেআরের অধিনায়ক? চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি নাইটরা, এমনকি নিলামে তাঁকে দলেও পায়নি। পাশাপাশি কেএল রাহুল, ঋষভ পন্থদেরও ঘরে তুলতে পারেনি কেকেআর। ফলে ২০২৫ সালের নাইটদের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলছে জোর চর্চা।
প্রাথমিকভাবে অজিঙ্কা রাহানের নাম উঠে এলেও, লড়াইয়ে যে প্রবলভাবে থাকবেন বেঙ্কটেশ আইয়ারও, তা এক প্রকার স্পষ্ট। গত কয়েক মরশুম ধরেই নাইটদের দলের নিয়মিত সদস্য বেঙ্কটেশ। কলকাতা নাইট রাইডার্স তারকা আইয়ারের উপর ভরসা রেখেছে। রিটেন না করার পর কেকেআর ফের বেঙ্কটেশের জন্য আকাশছোঁয়া দর দিয়েছে কেকেআর। আইয়ারকে নাইটরা ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে। আইয়ার নিজেও জানিয়ে দিলেনে নাইটদের নেতৃত্বের দায়িত্ব নিতে তিনি তৈরি।

একইসঙ্গে আইয়ার আরও বলেন, পরামর্শ দেওয়ার জন্য সত্যিই অধিনায়কত্বের ট্যাগ দরকার নেই। তবে আমি সবসময় সাজঘরে নেতা হতে চাই। যদি কেকেআরের মতো ঐতিহ্যশালী ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের দায়িত্ব আমার কাছে আসে সেটা আমার জন্য হবে বিরাট একটা সম্মানের। দেখা যাক আমার জন্য সামনে কী অপেক্ষা করছে।
কেকেআর রিটেনে আশ্চর্যজনকভাবে ছেড়ে দিয়েছিল বেঙ্কটেশ আইয়ারকে। কারণ নাইটরা রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রামনদীপ সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে ধরে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিলামের মঞ্চে বেঙ্কটেশকে ধরে রাখার জন্য অল আউট ঝাঁপায়া নাইটরা। তারা আরসিবির সঙ্গে বিড করে তাঁকে দলে ফেরায়। বেঙ্কটেশ আইয়ার স্বীকার করেছেন যে তিনি যে কোনও মূল্যে কেকেআর-এ ফিরে থাকতে চেয়েছিলেন এবং এমনকি কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরকেও জানিয়েছিলেন।
তিনি যে আগামী দিনেও কেকেআরেই খেলতে চেয়েছিলেন সেটা ফের একবার প্রকাশ্যে আনলেন বেঙ্কটেশ। তাঁর কথায়, সত্যি কথা বলতে আমি আমি কেকেআর দলেই থাকতে চেয়েছিলাম। আমার খুব ভালো লাগত দল যদি আমাকে রিটেন করত। কিন্তু সেটা হয়নি। কিন্তু কেকেআর দলে ফিরতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত। আরও একটি খুশির খবর দিয়েছেন নাইট তারকা। আগামী বছরেই পিএইচডি শেষ হচ্ছে তাঁর। ফলে আগামী বছরেই ড. বেঙ্কটেশ আইয়ার হতে চলেছেন তিনি।
AUS vs IND: হ্যাজলউডের প্রত্যাবর্তন নিয়ে বিরাট আপডেট দিলেন কামিন্স, মুখ খুললেন সিরাজ-হেড বিতর্ক নিয়েও
নিলামের শেষ লগ্নে অজিঙ্কা রাহানেকে ১.৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। রাহানে ছাড়া অধিনায়ক হতে পারেন এমন ভারতীয় মুখ তেমন দলে নেই। এর আগে কেকেআর দলে খেলেছেন রাহানে। ভারতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে রাহানের। একইসঙ্গে মুম্বই দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন রাহানে। ফলে তাঁর হাতেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications