AUS vs IND: হ্যাজলউডের প্রত্যাবর্তন নিয়ে বিরাট আপডেট দিলেন কামিন্স, মুখ খুললেন সিরাজ-হেড বিতর্ক নিয়েও
পারথে হারের পর অ্যাডিলেডে দুরন্ত প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া। পিঙ্ক বল টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। জয়ের সঙ্গেই আরও একটা সুখবর এল অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য পিঙ্ক বলের ম্যাচে খেলতে না পারলেও তৃতীয় টেস্টে দলে প্রত্যাবর্তন করতে পারেন জশ হ্যাজেলউড।
অ্যাডিলেডে জয়ের পরই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন যে পেসার জশ হ্যাজলউড চোট সারিয়ে এখন ভালো আছেন এবং ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন। হ্যাজেলউড সামান্য সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেড টেস্ট খেলতে পারেননি। কিন্তু তাঁর পরিবর্তে খেলা বোল্যান্ড এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন।

অ্যাডিলেড টেস্ট জয়ের পর সাংবাদিক সম্মেলনে কথা বলার সময়, কামিন্স ইঙ্গিত দিয়েছিলেন যে হ্যাজেলউডের প্রত্যাবর্তন হলে অ্যাডিলেড স্কোয়াডের একজন বোলারকে বাইরে যেতে হবে, দলে স্কট বোল্যান্ডের জায়গা নিয়ে জল্পনা ছড়িয়েছে।
কামিন্স বলেছেন, জশ আগামীকাল থেকে বোলিং শুরু করবেন। তাঁকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপরই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশাবাদী তিনি তৃতীয় টেস্ট শুরুর আগেই ঠিক হয়ে যাবেন। তবে তিনি দলে ফিরলে একজনকেকে প্রথম একাদশের বাইরে থাকতে হবে, সেটা খুবই দুভার্গ্যজনক।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই জানানো হয়েছিল, জশ হ্যাজলউডের বাঁ দিকে সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। এমনকি সিরিজের বাকি ম্যাচগুলিতেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনও তিনটি টেস্ট ম্যাচ বাকি আছে। ফলে হ্যাজলউডের মতো তারকা পেসারকে গোটা সিরিজে না পেলে তা অজিদের জন্য বিরাট ধাক্কার হত।
পারথে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট ব্যবধানে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এবার জিতল অজিরা। আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। অজিরা এই ম্যাচে নামবে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে। এদিকে সিরাজ এবং ট্রাভিস হেড বিতর্কে মুখ খুলছেন প্যাট কামিন্স।
তিনি বলেছেন, ভারত যা খুশি তাই বলতেই পারে, আমি আমার দলের ক্রিকেটারদের নিয়ে বেশি চিন্তিত। বর্ডার-গাভাসরকর ট্রফি একটি উত্তেজনাপূর্ণ ও একটি বড় সিরিজ। এখানে নানা ধরনের ঘটনা ঘটতেই পারে।। ট্রাভিস দলের সহ-অধিনায়ক। সে সিনিয়র, নিজের জন্য কথা বলতে পারে। এদিকে সিরাজ জানিয়েছেন, উইকেট পাওয়ার পর আমি সেলিব্রেট করছিলাম। সেই সময়ই হেড প্রথম কথা বলা শুরু করেন। তিনি যে ওয়েল বোল্ড বলেছেন বলে দাবি করছেন তা মিথ্যা। গিয়ে হাইলাইটস দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications