IPL 2025: ইডেনে হবে না কলকাতা নাইট রাইডার্সের সব ম্যাচ? কেকেআরের খেলা আয়োজনের দৌড়ে পড়শি রাজ্য
IPL 2025: আগামী বছর ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সব ম্যাচ নাও হতে পারে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে তেমনই দাবি। এই আবহে কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড তৈরি করতে তৎপর পড়শি রাজ্য।
২০২৬ সালে ভারতে হবে টি২০ বিশ্বকাপের আসর। তার আগে ভোলবদল হতে পারে ইডেনের। আর সে কারণেই ইডেনে কেকেআরের সব ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিল।

কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ফলে রীতি মেনে আইপিএলের উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ কলকাতারই পাওয়ার কথা। সেই সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। যদিও সেই রীতিতে এবার বদল আনার সম্ভাবনা। সেটা হতে পারে সিএবির সিদ্ধান্তের কারণেই।
এখনও সরকারিভাবে এই বিষয়ে বিসিসিআই বা সিএবির কেউ কিছু জানাননি। তবে উদ্বোধনী ম্যাচ বা উদ্বোধনী অনুষ্ঠান ইডেনে হলেও ফাইনাল হওয়ার সম্ভাবনা কম। তার কারণ, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের জন্য ইডেনে দুটি নতুন ড্রেসিংরুম তৈরির পাশাপাশি দর্শকাসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে সিএবির।
সেই লক্ষ্য পূরণ করতে ইডেনে সংস্কার কাজ সেরে ফেলতে হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যেই। ফলে প্রথম দিকের কয়েকটি ম্যাচ হলেও কেকেআরের কয়েকটি ম্যাচ কলকাতার পরিবর্তে অন্যত্র আয়োজিত হতে পারে। আর সেই ম্যাচগুলি আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে ত্রিপুরা।
ত্রিপুরার নরসিংগড়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। সেখানেই কেকেআরের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ত্রিপুরা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের। ১৮৫ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে ২০১৭ সালে। যদিও কাজ এখনও শেষ হয়নি।
ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে বলেছেন. আগরতলার কাছে এই স্টেডিয়ামের কাজ দেখে গিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল। তিনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেলে এটি কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হতে পারে। অন্য দলও উপকৃত হতে পারেয
ফলে স্টেডিয়াম তৈরির কাজে গতি আনতে একটি সংস্থাকে বরাত দিয়েছে ত্রিপুরা ক্রিকেট সংস্থা। যাতে ফেব্রুয়ারির মধ্যেই স্টেডিয়ামটি ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত হয়ে যায়। টিসিএ কাজ তদারকি করবে। প্রয়োজনে স্টেডিয়াম নির্মাণকারী সংস্থায় ফের পরিবর্তন আনা হবে।
ডেডলাইন ধরে চলে আইপিএল ম্য়াচ আয়োজনের সুযোগ হাতছাড়া করতে চাইছে না ত্রিপুরা। সাত বছরে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। যদিও স্টেডিয়াম তৈরির ডেডলাইন ছিল ২২ মাস। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার টিসিএর জেনারেল বডি মিটিংয়ে। ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরি হয়ে গেলে এখানে অন্তত কেকেআরের ২টি ম্যাচ হবে বলে আশাবাদী টিসিএ কর্তারা।
-
সমীরের দুরন্ত ব্যাটিংয়ে দিল্লি হারাল লখনউকে, নজর কাড়লেন ভারতীয় দলে ব্রাত্য শামি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications