সমীরের দুরন্ত ব্যাটিংয়ে দিল্লি হারাল লখনউকে, নজর কাড়লেন ভারতীয় দলে ব্রাত্য শামি
জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টস হারল নিজেদের প্রথম হোম ম্যাচেই। চূড়ান্ত ফ্লপ অধিনায়ক ঋষভ পন্থ।
দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার জায়ান্টসকে হারাল ৬ উইকেটে, ১৭ বল বাকি থাকতেই। ম্যাচের সেরা সমীর রিজভি।

টস জিতে দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং নিয়েছিল। লখনউ সুপার জায়ান্টস ১৮.৪ ওভারে ১৪১ রানের বেশি তুলতে পারেনি। আবদুল সামাদ করেন ২৫ বলে সর্বাধিক ৩৬। মিচেল মার্শ ২৮ বলে ৩৫ রান করেন। অধিনায়ক ঋষভ পন্থ ওপেন করতে নেমে ৯ বলে ৭ রানে সাজঘরে ফেরেন।
এইডেন মার্করাম ১১, আয়ুষ বাদোনি ০, নিকোলাস পুরাণ ৮, মুকুল চৌধুরী ১৪, মহম্মদ শামি ১, আনরিখ নরকিয়া ও মহসীন খান ০ রানে আউট হন। শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন ১৬ বলে ১৫ রানে। লুঙ্গি এনগিডি ৩.৪ ওভারে ২৭ ও টি নটরাজন ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। কুলদীপ যাদব ২টি ও অধিনায়ক অক্ষর প্যাটেল ১টি উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই মহম্মদ শামির শিকার হন লোকেশ রাহুল, ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। যদিও দিল্লি ক্যাপিটালস ১৭.১ ওভারে ৪ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
পাথুম নিসঙ্কা ১, নীতীশ রানা ১৫ ও অক্ষর প্যাটেল ০ রানে আউট হন। দিল্লির জয়ে বড় অবদান রাখেন সমীর রিজভি। তিনি ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন, যা সাজানো পাঁচটি চার ও চারটি ছয় দিয়ে। ট্রিস্টান স্টাবস অপরাজিত থাকেন ৩২ বলে ৩৯ রানে। প্রিন্স যাদব ২টি, মহম্মদ শামি ও মহসীন খান ১টি করে উইকেট নেন। শামি ৪ ওভারে ২৮ রান দেন। শাহবাজ ১ ওভারে ১৬ রান খরচ করেন, উইকেট পাননি।
-
টাকা দিতে না পেরে ডিফল্টার! বাংলাদেশে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচারিত করবে না জিওস্টার, বাতিল হল চুক্তি -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন












Click it and Unblock the Notifications