Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: ব্যাটে-বলে রয়েছে দক্ষতা, নি‌লামে নজর কাড়তে পারেন ছয় বিদেশি অল-রাউন্ডার

আইপিএল বা টি২০ ক্রিকেটে অল-রাউন্ডাদের চাহিদা সব সময়ই বেশি। যে দলে যত বেশি অল-রাউন্ডার থাকে ততই ম্যাচ জয়ের সম্ভবনাও বাড়ে, বর্তমানে ইমপ্যাক্ট ক্রিকেটার নীতি চালু হওয়ায় আইপিএলে অল-রাউন্ডারদের দাপট কিছুটা কমলেও গুরুত্ব কমেনি।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। মেগা এই নিলামে যে অল-রাউন্ডারদের দিকে সবথেকে বেশি নজর থাকবে তাদের তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে। বিশেষ করে বিদেশি অল-রাউন্ডার হিসেবে কারা বড় অঙ্কের দর পেতে পারেন সেটাই দেখে নেওয়া যাক।

টি২০ বা সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি তারকা ব্যাটারকে রিটেন করেনি আরসিবি দল। অথচ ২০২১ সালের আইপিএলে তাঁকে ১৪.২৫ কোটি টাকা দিয়ে নিয়েছিল আরসিবি।আইপিএলে ১৩৪ ম্যাচে ২৭৭১ রান এবং ৩৭ উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল। ফলে তাঁর জন্য অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি বড় দর হাঁকতে পারেন।

পাঞ্জাব কিংস দল রিটেন করছে মাত্র দুই জনকে। গোটা দলে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিন্টারা। তবে সবথেকে অবাক করেছে গত মরশুমের অধিনায়ক সাম কারানকে ছেড়ে দিয়ে। তাঁর আইপিএলের ৫৯ ম্যাচে ৮৮৩ রান ৫৯ উইকেট আছে। ফলে ইংল্যান্ডের তারকা বিদেশি অনেক দলেরই নজের থাকবেন।

লখনই দল নিকোলাস পুরাণকে দলে রাখলেও ছেড়ে দিয়েছে মার্কাস স্টইনিসকে। প্রোটিয়া ক্রিকেটার আইপিএলের ৯৬ ম্যাচে ১৮৬৬ রান করার পাশাপাশি ৪৩ উইকেট নিয়েছেন। টিম ডেভিডও তারকা বিদেশি অল-রাউন্ডাদের মধ্যে অন্যতম কারণ ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার পাশাপাশি বোলিংও করতে পারেন।

এই তালিকায় তৃতীয় নাম আরও একজন অস্ট্রেলিয়ান। তাঁর নাম ক্যামেরন গ্রিন। ২০২৪ সালের আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স থেকে ১৭.৫ কোটি টাকায় গ্রিনকে দলে নিয়েছিল আরসিবি। ব্যাট এবং বলে তাঁর দক্ষতা রয়েছে। আইপিএলের ২৯ ম্যাচে ৭০৭ রান ১৬ উইকেট আছে তাঁর নামের পাশে। লিভিংস্টোনও আছেন এই তালিকায়। ৩৯ ম্যাচে ৯৩৯ রান করেছেন ১১ উইকেট নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+