IPL 2025: ঋষভ পন্থের নাম থাকবে আইপিএল নিলামে, দিল্লি ক্যাপিটালসে ফেরার পথও খোলাই
IPL 2025: ঋষভ পন্থ নিজের দর যাচাই করে ভাগ্য পরীক্ষা করাবেন আইপিএল নিলামেই। পন্থের সঙ্গে দিল্লির কর্তাদের গতকালের বৈঠক নিষ্ফলা হয়েছে বলে দাবি ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।
যদিও ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পন্থের সম্মতি আদায়ে আজ শেষ পর্যন্ত চেষ্টা করবেন দিল্লি ক্যাপিটালসের কর্তারা। তবে তাতে বরফ গলার সম্ভাবনা নেই বলেই খবর।

আগামী দুই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দলের দায়িত্বে জিএমআর গ্রুপ। পার্থ জিন্দল তাঁর জেএসডব্লিউ গ্রুপের প্রতিনিধিদের নিয়ে নিলামের টেবিলে থাকবেন। যদিও দলের ব্যাপারে শেষ কথা বলবে জিএমআর। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাই আগামী ২ বছর আইপিএল দলের ডিরেক্টর অব ক্রিকেট থাকছেন না।
জিএমআর হেড কোচ হিসেবে হেমাঙ্গ বাদানি ও আইপিএল দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে বেণুগোপাল রাওকে এনেছে। পন্থের সঙ্গে জটিলতা বৃদ্ধির মূল কারণ নাকি ক্যাপ্টেন্সি। এমনকী পন্থ নিজের যে দর প্রত্যাশা করছেন তা নিয়েও সংশয়ী ছিলেন দিল্লি কর্তারা।
তবে দিল্লি ক্যাপিটালসের বর্তমান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে পন্থকে ধরে রাখা হলেও অন্য কাউকে ক্যাপ্টেন করা হবে। এমনকী শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসেবে ফেরানোর পরিকল্পনাও রয়েছে। শ্রেয়স অধিনায়ক হিসেবে ২০২০ সালের ফাইনালে তুলেছিলেন ক্যাপিটালসকে।
কিন্তু পন্থ নেতৃত্ব ছাড়তে রাজি ছিলেন না। জিএমআর গ্রুপের কর্ণধার কিরণ কুমার গ্রান্ধী-সহ ক্যাপিটালস ম্যানেজমেন্টের অনেকের সঙ্গেই পন্থের বৈঠক হয়েছে। কিন্তু অধিনায়কত্বের প্রশ্নে দুই পক্ষই অনড় অবস্থায় থাকে। সে কারণেই ব্যথিত হলেও পন্থকে ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি টানতেই হচ্ছে।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবসের সঙ্গে একমাত্র আনক্যাপড হিসেবে অভিষেক পোড়েলকে ধরে রাখতে চলেছে। ফলে নিলামে ২টি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে ক্যাপিটালস।
ঋষভ পন্থ নিলামে গেলে তাঁকে একাধিক দল ঝাঁপাতে পারে। ফলে দর কষাকষিতে পন্থের দর অনেকটাই বাড়তে পারে। এই পরিস্থিতিতে আরটিএম ব্যবহার করে পন্থকে ফেরানোর পথ খোলা থাকলেও ক্যাপিটালস আদৌ তাতে সফল হবে কিনা সেটাই বড় প্রশ্ন।
ঋষভ পন্থ ২০১৬ সালের আইপিএলের আগে দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। ২০২২ সালে তিনি নেতৃত্বও পান। গত বছর আইপিএল খেলতে না পারলেও পন্থকে ক্যাপিটালসের ম্যাচ দেখতে মাঠে দেখা গিয়েছে। ডাগআউটেও তাঁর জন্য বিশেষ চেয়ার ফাঁকা রেখে সম্মান জানিয়েছে ক্যাপিটালস। জানা যাচ্ছে, চার ক্রিকেটারকে ধরে রাখতে ক্যাপিটালসের ৪৭ কোটি টাকা খরচ হচ্ছে। ফলে নিলামের জন্য হাতে থাকবে ৭৩ কোটি টাকা।
-
সমীরের দুরন্ত ব্যাটিংয়ে দিল্লি হারাল লখনউকে, নজর কাড়লেন ভারতীয় দলে ব্রাত্য শামি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications