Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখল ৫ ক্রিকেটারকে, রেড্ডির স্বার্থত্যাগেই ক্লাসেনের চমক

IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। চলতি বছরের আইপিএলে ফাইনালে উঠেও হেরে যায়। আসন্ন মরশুমের জন্য কোর গ্রুপ কার্যত ধরে রেখে দল সাজাচ্ছে অরেঞ্জ আর্মি।

আজ রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা গেল সানরাইজার্স প্রত্যাশিতভাবেই ৫ ক্রিকেটার ধরে রাখল। ফলে রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করে কোনও ক্রিকেটারকে ফেরানোর পথ খোলাই রইল।

IPL 2025

সানরাইজার্স হায়দরাবাদকে আসন্ন মরশুমেও যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্য়াট কামিন্স নেতৃত্ব দেবেন তা বলার অপেক্ষা রাখে না। সানরাইজার্স হায়দরাবাদ কামিন্স-সহ তিনজন ক্রিকেটারকে ধরে রাখল। তাঁদের মধ্যে হেইনরিখ ক্লাসেন আইপিএল রিটেনশনের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন।

দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার বিগত ২ মরশুমে অরেঞ্জ আর্মিকে ব্যাট হাতে ভরসা দিয়েছেন। ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী। সেই সঙ্গে তিনি উইকেটকিপিংও করেন। ফলে হেইনরিখ ক্লাসেন ১৮ কোটি টাকা নয়, সানরাইজার্সে পাচ্ছেন ২৩ কোটি টাকা।

আইপিএলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ক্যাপড ক্রিকেটার ধরে রাখতে যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি টাকা খরচ করতে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ক্লাসেন যে ৫ কোটি টাকা বেশি দর পেলেন তা এক ভারতীয় প্লেয়ার রাজি হওয়ার কারণেই।

নীতীশ কুমার রেড্ডি ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে। ফলে তাঁকে ধরে রাখার ক্ষেত্রে অন্তত ১১ কোটি টাকা খরচ করতেই হতো সানরাইজার্সকে। কিন্তু সানরাইজার্সের কর্তাদের কথায় আশ্বস্ত হয়ে ৬ কোটি টাকাতেই রাজি হন নীতীশ। সেই পরিমাণ অর্থ বাঁচিয়ে তা ক্লাসেনকে ধরে রাখতে কাজে লাগাল সানরাইজার্স।

সানরাইজার্স অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে ধরে রেখেছে। প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের জন্য অরেঞ্জ আর্মি খরচ করল ১৮ কোটি টাকা করে। অভিষেক শর্মাও ভারতীয় টি২০ দলে সাফল্য পেয়েছেন। অভিষেক আইপিএলেও ওপেন করতে নেমে ভরসা জুগিয়েছেন সানরাইজার্সকে। ফলে তাঁকে ১৪ কোটি টাকায় রাখল সানরাইজার্স।

এই ৫ ক্রিকেটারকে ধরে রাখতে গিয়ে সানরাইজার্স ১২০ কোটি টাকার মধ্যে ৪৫ কোটি টাকা খরচ করে ফেলল। তাদের হাতে রইল ১টি আরটিএম বিকল্প। যা ব্যবহার করে কোনও ক্রিকেটারকে ফেরাতে পারবে তারা। তবে একজন আনক্যাপড প্লেয়ারকেই ফেরাতে পারবে। কারণ ৫ ক্যাপড প্লেয়ার নেওয়ার কোটা পূর্ণ হয়ে গিয়েছে।

আরসিবি থেকে সানরাইজার্সে গিয়েছিলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তাঁকে ধরে রাখা হলো না। তিনি এখন ক্যাপড ক্রিকেটারদের মধ্যে পড়েন। ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমারের মতো বোলারদেরও ছেঁটে ফেলল সানরাইজার্স। বাদ গেলেন এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠীরাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+