Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025 Retention: বিরাট ২০ বছর আরসিবিতে! জিততে চান খেতাব, অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজি কর্তা

IPL 2025 Retention: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন বিরাট কোহলি। তাঁকে ২১ কোটি টাকার বিনিময়ে ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোহলি আরও তিন বছরের জন্য আরসিবিতে থাকার সুযোগ পেয়ে রীতিমতো উত্তেজিত। কেন না, এই নয়া চুক্তিতে তিনি আরসিবিতে টানা ২০ বছর খেলার মাইলস্টোন স্পর্শ করবেন প্রথম ক্রিকেটার হিসেবে।

IPL 2025 Retention

আরসিবির পোস্ট করা ভিডিওতে বিরাট কোহলি বলেন, আমাকে আরসিবি ধরে রেখেছে। আগামী বছর থেকে টানা তিনটি মরশুমের জন্য। আমার কাছে আরসিবি কী, সেটা সকলেই জানেন। বছরের পর বছর ধরে এই স্পেশ্যাল সম্পর্ক ক্রমশই শক্তিশালী হয়েছে।

আরসিবির হয়ে খেলতে নামা তাঁর কাছে স্পেশ্যাল বলেও উল্লেখ করেছেন কোহলি। তিনি বলেন, এই তিন বছর খেললেই আরসিবিতে আমার খেলার ২০ বছর হয়ে যাবে, সেটাও বিরাট সম্মান ও গৌরবের। আরসিবিকে সাফল্য এনে দেওয়ার প্রত্যয়ও ধরা পড়েছে কোহলির বক্তব্যে।

বিরাট বলেন, এই তিন বছরের মধ্যে অন্তত একটিবার আইপিএল খেতাব জিততে চাই। এ জন্য সকলে মিলে সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। এমনভাবে দল খেলবে যাতে সকলে গর্ব অনুভব করেন। সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে আরসিবি ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কোহলি।

বিরাট কোহলি, রজত পাটীদার ও যশ দয়ালকে ধরে রাখা হয়েছে। এরই মধ্যে কোহলির আরসিবি অধিনায়ক হওয়া নিয়ে জল্পনা চলছে। তবে আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট জানিয়েছেন, আগামী বছর আরসিবিকে কে নেতৃত্ব দেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

তারকা বিদেশিদের বেশি না নিয়ে ভালো মানের ভারতীয় ক্রিকেটারদের নিয়ে দল গড়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বোবাট। তরুণ ক্রিকেটাররা বিরাট কোহলির কাছ থেকে অনুপ্রেরণা পাবেন, বিরাট তাঁদের এনার্জি বাড়াতে ইতিবাচক ভূমিকা নেবেন বলে আশাবাদী বোবাট। তিনি বলেন, ফাফ দু প্লেসি ভালো অধিনায়ক। তাঁর অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তিনি নিলামে অংশ নিচ্ছেন।

ক্যাপ্টেন্সির বিষয়ে খোলা মনেই সিদ্ধান্ত নিতে চাইছে আরসিবি। নিলামের রণকৌশলও সেভাবেই চূড়ান্ত করা হচ্ছে। গতবারের পারফরম্যান্সের বিচারেই এবার রিটেনশন লিস্ট হয়েছে। ভারতীয় কোর গ্রুপ তৈরি করাই মূল লক্ষ্য। রজত পাটীদার স্পিন ও পেস, দুরকম বোলিং আক্রমণের সামনেই আগ্রাসী ব্যাটিং করতে পারেন। যশও গত মরশুমে ভালো বোলিং করেছেন।

বোবাট আরও বলেন, মহম্মদ সিরাজের মতো প্লেয়ারকে ধরে না রাখার সিদ্ধান্ত বেশ কঠিন। কিন্তু আমরা নিলামে নানা বিকল্প খোলা রেখেই এগোতে চাইছি। অর্থাৎ আইপিএলে ভারসাম্যযুক্ত বোলিং আক্রমণ নিশ্চিত করার লক্ষ্যেই নিলামের স্ট্র্যাটেজি চূড়ান্ত করছে আরসিবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+