IPL 2025: কেকেআরের মতো রাজস্থান রয়্যালস ধরে রাখল ৬ ক্রিকেটার, নিলামে সবচেয়ে বেশি টাকা পাঞ্জাব কিংসের কাছে
IPL 2025: আইপিএলে আজ ১০ দল রিটেনশন তালিকা জমা দিয়েছে বিসিসিআইয়ের কাছে। সর্বাধিক ৬ ক্রিকেটারকে ধরে রাখা যাবে বলে জানিয়েছিল বোর্ড।
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একমাত্র রাজস্থান রয়্যালসই ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সবচেয়ে কম ক্রিকেটার যারা ধরে রেখেছে সেই দলের নাম পাঞ্জাব কিংস।

রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ফলে রিটেনশন তালিকা চূড়ান্ত করতে দ্রাবিড়ের মতামতই গুরুত্ব পেয়েছে। রাজস্থান রয়্যালসের তালিকায় নাম নেই জস বাটলার ও যুজবেন্দ্র চাহালের। এমনকী রবিচন্দ্রন অশ্বিনেরও। ট্রেন্ট বোল্ট, আবেশ খানদেরও তাকিয়ে থাকতে হবে নিলামের দিকেই।
রাজস্থান রয়্যালসের জার্সিতে এই তারকাদের যে খেলতে দেখা যাবে না সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে। কেন না, রাজস্থান রয়্যালস ৬ জন প্লেয়ারকে রেখে দিয়েছে। ফলে তাদের হাতে নিলামে থাকছে না রাইট টু ম্যাচ কার্ডের বিকল্প ব্যবহারের সুযোগ। ১২০ কোটি টাকার মধ্যে পড়ে রয়েছে ৪১ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস ব্য়াটিং বিভাগকে মজবুত করেছে। নিলাম থেকে ব্যাটার, অলরাউন্ডারের পাশাপাশি ভালো মানের পেসার ও স্পিনার নিতে হবে। রাজস্থান রয়্যালস যে ৬ ক্রিকেটার ধরে রেখেছে তাঁদের মধ্যে রয়েছেন ৫ জন ব্যাটার ও একজন বোলার।
রাজস্থান রয়্যালস রেখে দিল সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি) ও সন্দীপ শর্মাকে। সন্দীপ যেহেতু ভারতের হয়ে শেষ খেলেছেন পাঁচ বছরেরও বেশি আগে, ফলে তাঁকে ৪ কোটি টাকায় আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখল রাজস্থান। দলে উইকেটকিপার দুজন। জুরেলের দর বাড়ল অনেকটাই। ওপেনিংয়ে যশস্বীর ওপেনিং পার্টনার হতেই পারেন সঞ্জু।
আইপিএল নিলামে অবশ্য সবচেয়ে বেশি অর্থ খরচ করবে পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনজনকে ধরে রেখেছে। রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন পাঞ্জাব কিংস মাত্র ২ ক্রিকেটারকে ধরে রেখেছে। দুজনেই আনক্যাপড। শশাঙ্ক সিংকে সাড়ে পাঁচ ও প্রভসিমরণ সিংকে ৪ কোটি টাকায় ধরে রাখল পাঞ্জাব কিংস।
পাঞ্জাব কিংস নিলামে সর্বাধিক ১১০.৫ কোটি টাকা নিয়ে যাবে। তাদের হাতে রাইট টু ম্যাচ বিকল্প থাকছে চারটি। দুজন আনক্যাপড প্লেয়ার নেওয়ায় তারা ৪ ক্যাপড প্লেয়ারকে ধরে রাখতে পারবে। হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, স্যাম কারান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডার মতো প্লেয়ারদেরও এখন ভরসা আইপিএল নিলাম। পাঞ্জাব কিংসকে নিলাম থেকে এমন কাউকে নিতে হবে যিনি নেতৃত্ব দিতে পারেন।
-
সমীরের দুরন্ত ব্যাটিংয়ে দিল্লি হারাল লখনউকে, নজর কাড়লেন ভারতীয় দলে ব্রাত্য শামি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications