IPL 2025: নারিন ম্যাজিকেই প্লে-অফের দৌড়ে টিকে কেকেআর, ফের ঘরের মাঠে হারল দিল্লি ক্যাপিটালস
IPL 2025: সুনীল নারিনই পরিত্রাতা। ৭ বলের মধ্যে অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস ও ফাফ দু প্লেসিকে সাজঘরে ফিরিয়ে কেকেআরের জয় সুনিশ্চিত করলেন সুনীল নারিন।
এই নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস চারটির মধ্যে তিনটি ম্যাচেই হারল। একমাত্র জয়টিও সুপার ওভারে।

অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। কেকেআর ২০ ওভারে ৯ উইকেটে ২০৪ রান তোলে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৪৪ রান করেন অঙ্গকৃষ রঘুবংশী।
রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ২৬, সুনীল নারিন ১৬ বলে ২৭, অধিনায়ক অজিঙ্ক রাহানে ১৪ বলে ২৬, বেঙ্কটেশ আইয়ার ৫ বলে ৭, রিঙ্কু সিং ২৫ বলে ৩৬, আন্দ্রে রাসেল ৯ বলে ১৭, রভম্যান পাওয়েল ৫ বলে ৫ ও অনুকূল রায় ১ বলে ০ রানে আউট হন।
বরুণ চক্রবর্তী ১ বলে ১ ও হর্ষিত রানা ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৩ রান খরচ করে নেন তিন উইকেট। যার মধ্যে শেষ ওভারেই তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নেন। বিপ্রাজ নিগম ৪ ওভারে ৪১ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। দুষ্মন্ত চামিরা ৩ ওভারে ৪৬ রান খরচ করে পান ১ উইকেট।
জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লের মধ্যে ২ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোড়েল ২ বলে ৪ ও করুণ নায়ার ১৩ বলে ১৫ রান করেন। ৬ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৫৮। সপ্তম ওভারের তৃতীয় বলে সুনীল নারিনের থ্রো-য় লোকেশ রাহুল রান আউট হন। তিনি করেন ৫ বলে ৭।
A game of inches 🤏
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
Sunil Narine on 🎯 with the throw and #KKR have a BIG wicket \|/
Updates ▶ https://t.co/saNudbWINr #TATAIPL | #DCvKKR | @KKRiders pic.twitter.com/QvHDRKstVx
৬০ রানে তিন উইকেট পড়ার পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফাফ দু প্লেসি ও অক্ষর প্যাটেল। অক্ষর এদিন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন ১৮তম ওভারে। এদিন তিনি ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে।
ইনিংসের বিরতিতে দেখা গিয়েছিল অক্ষরের বাঁ হাতে টেপ জড়ানো শক্ত করে। ব্যাটিংয়ের সময় এই চোট যে ভোগাচ্ছে তা বোঝা যাচ্ছিল। কিন্তু সেই চোট জয় করেই তিনি ব্যাটিং চালাচ্ছিলেন। দু প্লেসি ও অক্ষরের ৪২ বলে ৭৬ রানের জুটি ভাঙেন সুনীল নারিন।
চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অক্ষর ২৩ বলে ৪৩ রান করেন। দিল্লির চতুর্থ উইকেট পড়ে ১৩.২ ওভারে ১৩৬ রানে। এই ওভারের শেষ বলে ট্রিস্টান স্টাবস (৩ বলে ১)-কে বোল্ড করে দেন নারিন। ষোড়শ ওভারের দ্বিতীয় বলে নারিনের শিকার হন দু প্লেসি।
৩১ বলে অর্ধশতরান পূর্ণ করা দু প্লেসি করেন ৪৫ বলে ৬২। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে। ১৪৬ রানে ষষ্ঠ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। আইপিএলে এই নিয়ে দু প্লেসিকে তিনবার আউট করলেন নারিন। ৮৩ বলে ৬২ রান দিয়ে।
অজিঙ্ক রাহানে দ্বাদশ ওভারে হাতে চোট নিয়ে মাঠ ছাড়ায় এদিন কেকেআরকে বাকি সময়টা নেতৃত্বও দিলেন নারিন। কারণ, বেঙ্কটেশ আইয়ারকে বসিয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে বৈভব অরোরাকে নামায় কেকেআর। ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আশুতোষ শর্মা (৬ বলে ৭) ও মিচেল স্টার্ককে (১ বলে ০) আউট করেন বরুণ চক্রবর্তী।
ফলে ১৬০ রানেই সপ্তম ও অষ্টম উইকেট হারায় দিল্লি। সুনীল নারিন একটা সময় অবধি ২.১ ওভারে ২৫ রান খরচ করে কোনও উইকেট পাননি। অক্ষর প্যাটেলের কাছে তিনটি ছক্কাও হজম করেন। কিন্তু তারপরও নারিনের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট।
আন্দ্রে রাসেলের আজ জন্মদিন। শেষ ওভারে তিনি বিপ্রাজ নিগমকে (১৯ বলে ৩৮) বোল্ড করে দেন। বিপ্রাজ পাঁচটি চার ও ২টি ছয় মেরেছেন। দিল্লি শেষ অবধি তুলল ৯ উইকেটে ১৯০ রান।
বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৯ রান খরচ করে পেলেন ২টি উইকেট। অনুকূল রায় ৪ ওভারে ২৭, বৈভব অরোরা ২ ওভারে ১৯ ও আন্দ্রে রাসেল ২ ওভারে ২২ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট। হর্ষিত রানা নিজের হোম গ্রাউন্ডে ৪ ওভারে ৪৯ রান দিয়ে কোনও উইকেট পেলেন না।
এই জয়ের ফলে কেকেআর ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাতেই থাকল। এরপর রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের হোম ম্যাচ আছে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে দিল্লি। ১৪ রানে হারায় দিল্লির নেট রান রেট ০.৩৬২। রবিবার ইডেনে কেকেআরের সামনে রাজস্থান রয়্যালস। দুই শিবিরকেই এদিন চিন্তায় ফেলল অধিনায়কদের হাতের চোট।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications