Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: ধোনি অদ্বিতীয় 'আনক্যাপড'! সবচেয়ে কম বেতনে মাহি সিএসকে-তে, লাকি চার্ম বয়সের নিরিখেও

IPL 2025: মহেন্দ্র সিং ধোনি ২০২৫ সালের আইপিএলে খেলবেন। আইপিএল রিটেনশন লিস্ট প্রকাশের পর এটাই ধোনি ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর। অন্তত ১ মরশুমের জন্য তো আশ্বস্ত হওয়া গেল।

স্বাভাবিকভাবেই ধোনিকে নিয়ে মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে স্ত্রী, বন্ধুদের সঙ্গে ধোনির দিওয়ালি সেলিব্রেশনের ছবিও।

IPL 2025

বিসিসিআই নিয়ম করেছে যে ক্রিকেটাররা পাঁচ বছর আগে অবসর নিয়েছেন কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় একাদশে গত ৫ বছরে চান্স পাননি অথবা এই সময়কালে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির বাইরে থেকেছেন, তেমন প্লেয়ারদের আনক্যাপড বলে ধরা হবে।

ধোনি অবসর নেন ২০২০ সালে। তবে ২০১৯ সালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন বিশ্বকাপ সেমিফাইনালে। ফলে বোর্ডের নিয়মটি যে ধোনির কথা ভেবেই, তা বলতে থাকেন অনেকে। সন্দীপ শর্মাও এই নিয়মে আনক্যাপড হিসেবে রাজস্থান রয়্যালসে থাকলেন। তাঁর মতো ধোনিও পাবেন ৪ কোটি টাকা।

এই প্রথম এত কম বেতনে আইপিএল খেলবেন ধোনি। ২০০৮ সালে তাঁকে চেন্নাই সুপার কিংস কিনেছিল ১৫ লক্ষ মার্কিন ডলারে, তখন ভারতীয় মুদ্রায় তা ছিল ৬ কোটি টাকা। ২০০৮ থেকে ২০১০ অবধি প্রতি মরশুমে ৬ কোটি টাকার চুক্তিতেই চেন্নাইকে নেতৃত্ব দেন ধোনি।

২০১১ থেকে ২০১৩ অবধি ধোনির বেতন বেড়ে হয়েছিল ৮.২৮ কোটি টাকা (প্রতি মরশুমে ১৮ লক্ষ মার্কিন ডলার)। ২০১৪ সালের মেগা নিলামে ধোনির আইপিএল বেতন বেড়ে হয় সাড়ে ১২ কোটি টাকা। তবে এরই মধ্যে তাঁকে রাইজিং পুনে সুপার জায়ান্টসে স্টিভ স্মিথের নেতৃত্বেও খেলতে হয়েছিল।

২০১৮ সালের মেগা নিলামে ধোনি প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে ধরে রাখে চেন্নাই সুপার কিংস। তাঁর বেতন বেড়ে হয় ১৫ কোটি টাকা। ২০২২ সালের মেগা নিলাম অবধি এই পরিমাণ বেতনই পেয়েছেন ধোনি। যদিও সর্বশেষ মেগা নিলামে ধোনিই চেন্নাই সুপার কিংসকে বলেন, তাঁর পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে রাখতে।

ফলে সেবার থেকে ধোনিকে ১২ কোটি টাকায় ধরে রাখছিল চেন্নাই সুপার কিংস। ধোনি তাঁর মধ্যে অবশিষ্ট ক্রিকেট উপভোগ করতে চান নিজেকে ফিট রেখে। সে কারণে তিনি দলের স্বার্থেই ৪ কোটি টাকায় খেলতে রাজি হয়েছেন। এটা মানতে কারও দ্বিধা নেই, অধিনায়ক না হলেও সিএসকের যাবতীয় ক্রিকেটীয় বিষয়ে ধোনির মস্তিষ্কই শেষ কথা।

সোশ্যাল মিডিয়ায় থালা ধোনির চেন্নাই সুপার কিংসে আরও খেলা নিশ্চিত হতে অনেকেই নিশ্চিন্ত বোধ করছেন। নেটাগরিকরা লিখছেন, অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল ও ভারত অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফিজয়ী আনক্যাপড প্লেয়ার আর খুঁজেই পাওয়া যাবে না।

এরই মধ্যে সুরেশ রায়না জিওসিনেমায় জানিয়েছেন, সম্প্রতি তিনি ধোনির সঙ্গে ছিলেন। সেখানে ঋষভ পন্থও নাকি ছিলেন। ফলে খুব শীঘ্রই কেউ একজন হলুদ জার্সি পরতে চলেছেন। তাতেই স্পষ্ট হয়েছে, ভবিষ্যতের কথা ভেবে পন্থের জন্য চেন্নাই সুপার কিংস নিলামে অল আউট ঝাঁপাবে। ধোনির বেতন কমানো চেন্নাই সুপার কিংসের পার্সে (৫৫ কোটি টাকা অবশিষ্ট) অতিরিক্ত অর্থ রাখতেও সহায়তা করল।

মহেন্দ্র সিং ধোনি যে লোয়ার অর্ডারে ঝড় তুলতে পরের দিকেই ব্য়াট করতে নামবেন, তেমনই মনে করা হচ্ছে। ফলে ধোনি-ধামাকার অপেক্ষা করতেই পারেন ভক্তরা। সেই সঙ্গে শিবম দুবেকেও রেখে দেওয়া হয়েছে। আর সে কারণেই প্রতিপক্ষ দলগুলির চিন্তার কারণ হবে ১৫ থেকে ২০ ওভারের পাওয়ারপ্লের চ্যালেঞ্জ সামলানো।

এদিকে, সিএসকে ভক্তরা আশাবাদী আরেকটি কারণে। তা হলো ধোনি আগামী আইপিএল খেলবেন ৪৩ বছর বয়সে। এখানে চারের সঙ্গে তিন যোগ করলে সেই সাত। ধোনির জার্সি। যে নম্বরকে লাকি মনে করেন ধোনি নিজেও। ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। ধোনির জন্মদিনও ইংরেজির সপ্তম মাস জুলাইয়ের সাত তারিখ। সেজন্যই নিজের জার্সির নম্বর হিসেবে সাত বাছেন মাহি। এই পরিস্থিতিতে সিএসকে তথা মাহি ভক্তরা চাইছেন, আরও একবার আইপিএল খেতাব জয়ের স্বাদ পান ধোনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+