Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আইপিএলে দুই দিনের মেগা নিলাম পরিচালনা করবেন কে? নাম শুনলে চমকে যাবেন

উৎসবের মরশুম শেষ হতেই আইপিএল নি‌লামের ঢাকি কাঠে পড়ে গেল। আগেই জানানো হয়েছিল আগামী ২৪ এবং ২৫ ‌নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আইপিএলের দুই দিন ব্যাপী মেগা নিলাম অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে নিলামে অংশগ্রহণ কারী ক্রিকেটারদের চূড়ান্ত তালিকাও প্রকাশ করে দেওয়া হল।

দুই দিনে মোট ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠছেন। কিন্তু মেগা নিলাম পরিচালনা করবেন কে? শুক্রবার সন্ধ্যায় সেই বিষয়ে পাওয়া গেল বিরাট আপডেট।এবার একজন মহিলা সঞ্চালিকাকেই দুই দিন ব্যাপী মেগা নিলাম পরিচালনার দায়িত্ব দিতে চলেছে বিসিসিআই।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ২০২৫ সালের আইপিএল নিলামের পরিচালনার দায়িত্ব পেতে চলেছেন মল্লিকা সাগরই। তিনিই প্রথম মহিলা সঞ্চালিকা যিনি পর পর দুইবার নিলাম পরিচালনা করতে চলেছেন। মল্লিকা সাগরের নাম বিসিসিআই এখনও সরকারিভাবে ঘোষণা করেনি।

নিলামকে আরও আর্কষণীয় করে তোলার দায়িত্ব থাকে যিনি সঞ্চালনান করেন তার উপর। ২০২৩ সালে দুবাইতে এই কাজ সফলভাবে করে নজর কাড়েন মল্লিকা। ফলে বিসিসিআই ফের একবার তাঁর উপরই ভরসা করতে চলেছে। মল্লিকা অত্যন্ত পরিচিত একজন মুখ। এরআগে চারু শর্মা এবং অন্যরা নিলাম পরিচালনা করেছিলেন। কিন্তু মল্লি‌কা যেভাবে গত মরশুমে নিলামে ঝড় তুলে ছিলেন নিজস্ব সঞ্চালনা পদ্ধতি দিয়ে তাতে এই মরশুমেও তাঁর উপর ভরসা রাখতে চলেছেন বিসিসিআই কর্তারা।

মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। শীতের শুরুতেই দুই দিন ব্যাপী মেগা নিলামের জ্বরে কাবু হতে চলেছেন আইপিএল প্রেমীরা।

২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১২.৩০ মিনিট থেকে শুরু হবে নিলাম। ভারতীয় সময় অনুসারে দুপুর তিনটে থেকে নিলাম অনুষ্ঠিত হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+