Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আইপিএল রিটেনশন লিস্টে সর্বাধিক দর পেয়ে শীর্ষে ক্লাসেন, বিরাট ও পুরাণ যুগ্ম দ্বিতীয় স্থানে

IPL 2025: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করল বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে, রিটেনশনের ইতিহাসে রেকর্ড গড়লেন হেইনরিখ ক্লাসেন। সর্বাধিক দরের নিরিখে।

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ক্লাসেন ২৩ কোটি টাকায় চুক্তিবদ্ধ হতে সম্মত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। আজ তালিকা বেরনোর পর তা সত্যি প্রমাণিত হলো।

IPL 2025

হেইনরিখ ক্লাসেন যেমন মিডল অর্ডারে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে পারদর্শী, তেমনই তিনি উইকেটকিপিং করতে পারেন। সে কারণেই তাঁকে হাতছাড়া করল না সানরাইজার্স। অরেঞ্জ আর্মির হয়ে ২০২৩ ও ২০২৪ সালের আইপিএলে ক্লাসেন যথাক্রমে ১২ ম্যাচে ৪৪৮ ও ১৬ ম্যাচে ৪৭৯ রান করেন। গত বছর সেঞ্চুরিও করেছিলেন।

আইপিএল রিটেনশন লিস্টে ক্লাসেন ছাড়া আর দুজন ২০ কোটি টাকার উপর দর পেলেন। তাঁরা হলেন- বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও নিকোলাস পুরাণ (লখনউ সুপার জায়ান্টস)। দুজনেই ২১ কোটি টাকা করে দর পেলেন এবারের রিটেনশনে। বিরাট টেক্কা দিলেন ভারতীয় দলের বাকি মহারথীদের।

১৮ কোটি টাকা দর পেলেন যে ক্রিকেটাররা সেই তালিকায় এবার চোখ রাখা যাক: জসপ্রীত বুমরাহ (মুম্বই ইন্ডিয়ান্স), ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস), প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), রশিদ খান (গুজরাত টাইটান্স), সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস)।

সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া- দুজনকেই ১৬.৩৫ কোটি টাকার চুক্তিতে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো তথা আইপিএলের সফলতম অধিনায়কদের অন্যতম রোহিত শর্মাকে রাখা হলো ১৬.৩০ কোটি টাকার বিনিময়ে। অক্ষর প্যাটেলকে দিল্লি ক্যাপিটালস ধরে রাখল ১৬.৫ কোটি টাকায়।

গুজরাত টাইটান্সে শুভমান গিল পাবেন সাড়ে ১৬ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে রাখল ১৪ কোটি টাকায়। রাজস্থান রয়্যালসে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলও পাচ্ছেন ১৪ কোটি টাকা করে।

দিল্লি ক্যাপিটালস কুলদীপ যাদবকে ধরে রাখল ১৩.২৫ কোটি টাকায়। কলকাতা নাইট রাইডার্সে রিঙ্কু সিং পাবেন ১৩ কোটি টাকা। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল- তিনজনই থাকছেন ১২ কোটি টাকার বিনিময়ে। চেন্নাই সুপার কিংসে ১২ কোটি টাকা পাবেন শিবম দুবে। লখনউ সুপার জায়ান্টসে ময়াঙ্ক যাদব পাবেন ১১ কোটি টাকা। আরসিবিতে রজত পাটীদারও পাচ্ছেন ১১ কোটি।

বিদেশিদের মধ্যে চেন্নাই সুপার কিংসে মাথিশা পাথিরানা পাবেন ১৩ কোটি টাকা। রাজস্থান রয়্যালসে শিমরন হেটমায়ার পাবেন ১১ কোটি, দিল্লি ক্যাপিটালসে ট্রিস্টান স্টাবসের দর হলো ১০ কোটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+