Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: নিলামে তাঁর জন্য যথেষ্ট নয় ৫২০ কোটি টাকাও! কোন বোলারের প্রসঙ্গে বললেন নেহরা?

আইপিএল নিলাম প্রতিবছরই নতুন কোনও না কোন রেকর্ড সৃষ্টি করে। অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে টাকার অঙ্কে নতুন নজির তৈরি করেন কোনও একজন বা একাধিক ক্রিকেটার। ব্যতিক্রম হয়নি সদ্য সমাপ্ত আইপিএলের মেগা নিলামেও। এই বছর মেগা নিলামে সব থেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে লখনউ। পাশাপাশি শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ারাও টাকার অঙ্কে নতুন নজির সৃষ্টি করেছেন।

তবে অনেক ভারতীয় ক্রিকেটারই এবার নিলামের মঞ্চে ওঠেননি কারণ তাঁদের আগেই দলগুলো রিটেন করে নিয়েছে। আগামী দিনে ঋষভ পন্থের নিলামে পাওয়া টাকার অঙ্কের রেকর্ডও যে ভেঙে যেতে পারে সেই আভাস দিলেন গুজরাত দলের হেড কোচ আশিস নেহরা। তিনি এমন একজন ক্রিকেটার নাম করেছেন যিনি নিলামে উঠলে পন্থের রেকর্ড ভেঙে দিতে পারেন।

সম্প্রতি স্টার স্পোর্টস কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন বুমরাহ নিলামের উঠলে তাঁর জন্য ৫২০ কোটি টাকাও কম হতে পারে দলগুলির কাছে। বর্তমানে ১২০ কোটি টাকা নিয়ে দল গঠন করতে নামেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। ক্রিকেটারদের রিটেন করার পর যে টাকা হাতে থাকে সেই টাকা নিয়ে নিলামে বাকি দল গঠন করতে হয়।

রোহিত শর্মার পাশাপাশি মুম্বই দল ধরে রাখে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। একইসঙ্গে রিটেন করা হয় জসপ্রীত বুমরাহ এবং তিলক ভর্মাকে। ১৮ কোটি টাকায় বুমরাহকে ধরে রেখেছে মুম্বই। ১৬.৩৫ কোটিতে হার্দিক এবং সূর্যকুমারকে ধরে রেখেছে মুম্বই। ১৬.৩০ পেয়েছেন রোহিত শর্মা। ৮ কোটিতে দল ধরে রেখেছে তি‌লককে।

IPL 2025: মাহির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সিএসকে দলে থাকার সুযোগ না পাওয়ার কারণ ফাঁস করলেন চাহার
নেহরা জানিয়েছেন, জসপ্রীত বুমরাহ যদি নিলামে থাকেন তাহলে যে কোনও কিছু হয়ে যেতে পারে। তারজন্য আইপিএল দলগুলির পার্সে ৫২০ কোটি টাকা থাকলেও তা যথেষ্ট হবে না। একইসঙ্গে অধিনায়ক বুমরাহ প্রসঙ্গে বলেছেন, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলে হারের পর যেভাবে বুমরাহের নেতৃত্বে পারথে ভারত জয় পেয়েছে তাতে তাঁর অধিনায়কত্বের গুণাবলী প্রকাশিত হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+