IPL 2025: মাহির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সিএসকে দলে থাকার সুযোগ না পাওয়ার কারণ ফাঁস করলেন চাহার
আইপিএলে চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন দীপক চাহার। বিগত কয়েক মরশুম ধরেই তিনি ছিলেন ধোনিদের দলের স্থায়ী সদস্য। কিন্তু এবার নিলামে চেন্নাই তাঁকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখা যাবে চাহারকে। চেন্নাই দল তাঁকে চেষ্টা করেও ধরে রাখতে পারেনি, নিলামের দলবদল প্রসঙ্গে এবার মুখ খুললেন দীপক চাহার।
আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে চাহারের নাম ঘোষণা। ততক্ষণে সিএসকে তাদের পার্সের বেশিরভাগই খরচ করে ফেলেছে, তখন সিএসকে দলের পার্সে ছিল মাত্র ১৩ কোটি টাকা। তারকা পেসার স্বীকার করেছেন যে তিনি জানতেন চেন্নাই দলের পক্ষে অল্প টাকা হাতে নিয়ে তাঁকে পুনরায় সই করানো কঠিন হবে।

নিলামে দলবদল প্রসঙ্গে দীপক চাহার বলেছেন, আমি নিজের মনকে তৈরি করে ফেলেছিলাম এবার সিএসকে দলে ফেরা হয়ত সম্ভব হবে না। গত বছর, আমার নাম প্রথম এসেছিল, সেজন্য সিএসকেতে ফিরে আসা সহজ ছিল।
একইসঙ্গে দীপক চাহার আরও বলেছেন, মাহি ভাই আমাকে শুরু থেকেই সমর্থন করেছেন, তাই আমি সিএসকে থাকতে চেয়েছিলাম। কিন্তু নিলামে দ্বিতীয় দিনে আমার নাম এবার আসে। ফলে আমার একটি মোটামুটি ধারণা ছিল যে চেন্নাই দলে জায়গা পাওয়া আমার পক্ষে কঠিন হবে। চেন্নাই দলের হাতে অর্থ কম ছিল, কিন্তু ১৩ কোটি টাকার পার্স থাকা সত্ত্বেও তারা ৯ কোটি টাকা পর্যন্ত বিড করেছে আমার জন্য।
AUS vs IND: একসঙ্গে দুটো কাজ সম্ভব নয়! ভক্তদের মজার জবাব রোহিতের, প্রকাশ্যে এল হিটম্যানের পুত্রের নাম
আইপিএলে দীপক চাহার তার পেস বোলিং দক্ষতার জন্য পরিচিত। গত কয়েক বছরে, তিনি পাওয়ারপ্লেতে ৬০টি উইকেট তুলে নিজের নাম আলোচনায় এনেছেন। কিন্তু চাহার বড্ড চোট প্রবণ ক্রিকেটার। তাঁর জন্য আইপিএল দলগুলি এত টাকা বিড করতে পারে সেটা অনেকেরই ধারণা ছিল না। কিন্তু চেন্নাই দলে সুযোগ না হলেও টাকার অঙ্কে কিন্ত চাহার চমকে দিলেন সবাইকে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications