Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য নয়, জেড্ডা কেন নিলামের ভেন্যু? উত্তর দিলেন অরুণ ধুমল

অনেক আলাপ-আলোচনার পর সৌদি আরবের জেড্ডা শহরকেই আগামী মরশুমের আইপিএলের জন্য নিলামের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। গত বছর আইপিএলের মিনি নিলাম দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। এবার সৌদি আরবকেই বেছে নিয়েছে বিসিসিআই। স্পনসর বা অতিরিক্ত বিনিয়োগের আশাতেই জেড্ডাকে বেছে নেওয়া হয়েছে? এই বিষয়ে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুম‌ল।

আইপিএলের মেগা নিলামের জন্য জেড্ডা শহরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে একটি ইংরেজি সংবাদ মাধ্যমে অরুণ ধুমল বলেছেন, অতিরিক্ত স্পনসরশিপের আশায় নিলামের ভেন্যু হিসেবে জেদ্দা শহরকে বেছে নেওয়া হয়নি। বরং এই সত্য স্বীকৃত যে মধ্যপ্রাচ্য বর্তমানে একটি ক্রিকেট হাব হয়ে উঠেছে যেখানে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলিও বিশ্বব্যাপী লিগে বিনিয়োগ করেছে।'

একইসঙ্গে তিনি বলেন, যে সময়ে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে তখন ভারতে বিয়ের মরশুম চলবে পুরোদমে। ফলে আমাদের যে ধরনের স্থান দরকার সেটা পেতে অসুবিধার মুখে পড়তে হয়। জেড্ডাকে নির্বাচন করার আগে আমাদের দল বেশ কয়েকটি বিকল্প অনুসন্ধান করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জেড্ডা শহরেই চূড়ান্ত করা হয়।'

দুবাইয়ের কোকা-কোলা এরিনা গত বছর মিনি নিলাম আয়োজিত হয়েছিল, এটা দ্বিতীয় বছর যেখানে বিদেশে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের আন্তর্জাতিক টি২০ লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে উল্লেখযোগ্য অংশীদারিত্ব অর্জন করেছে কিছু আইপিএলের ফ্র্যাঞ্চাইজি। কিছু আইপিএল দলের কর্ণধাররা এখন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড-এ অংশ নিতে আগ্রহী।

লন্ডন মেগা নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায়ও থাকলেও আবহাওয়া, খরচ এবং অন্যান্য লজিস্টিক সমস্যার কারণে ইংল্যান্ডের রাজধানী শহরকে বাদ দেওয়া হয়। আইপিএল কর্তারা চাইছিলেন নিলামের মাধ্যমে ক্রিকেট যেখানে একটু কম জনপ্রিয় সেখানে খেলাটির প্রসার ঘটাতে। সৌদি আরব বর্তমানে ধনকুবেরদের স্থান। খেলাধুলায় ব্যাপক বিনিয়োগর করছে এই দেশটি। ফলে সেই দেশে আইপিএল নিলাম হলে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তেই পারে।

এবার আইপিএলে চালু হচছে ম্যাচ ফি। প্রতিটি ম্যাচ খেলার জন্য আইপিএলে ক্রিকেটাররা পাবেন ৭.৫ লক্ষ টাকা। এরফলে আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স আরও ভালো হবে ‌বলেই মনে করেন অরুণ ধুমল। তিনি জানিয়েছেন, 'একজন ক্রিকেটার ম্যাচ পিছু সাড়ে সাত লক্ষ টাকা পাবেন। আমাদের লক্ষ্য হল ক্রিকেটারদের থেকে আরও ভালো পারফরম্যান্স পাওয়া যাতে টুর্নামেন্টের মান বাড়ে।'

AUS vs IND: সৌরভ থেকে ধোনি, বর্ডার-গাভাসকর ট্রফিতে সফল অধিনায়ক কে? রইল পরিসংখ্যান
একইসঙ্গে তিনি বলেন, 'এরফলে একজন নতুন ক্রিকেটার বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা পাবেন, এতে তাঁর উর্পাজন বৃদ্ধি পাবে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+