IPL 2025: দুরন্ত পারফরম্যান্স করে জবাব দিলেন ‘ব্রাত্য’ অর্শদীপ, নিলামে বড় দর পেতে পারেন তারকা পেসার
পাঞ্জাব কিংস দল রিটেন করছে মাত্র দুই জনকে। গোটা দলে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিন্টারা। তবে সবথেকে অবাক করেছে অর্শদীপ সিংয়ের মতো বোলারকেও রিটেন না করায়, ভারতীয় দলের তারকা বোলার এবার রিটেন হননি পাঞ্জাব দলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে যে পারফরম্যান্স করলেন অর্শদীপ তাতে নিলামে তাঁকে নিয়ে ঝড় উঠতে পারে।
প্রোটিয়া সিরিজের প্রথম ম্যাচ গুলোই সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না অর্শদীপকে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের জাত চেনালেন অর্শদীপ। শেষ টি২০ ম্যাচে তিন উইকেট নিলেন। দুই বছর আগে অভিষেক হয়েছে অর্শদীপের, এরইমধ্যে ভারতীয়দের মধ্যে টি২০-তে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে অর্শদীপ। এখনও পর্যন্ত ৯৫ উইকেট তাঁর নামের পাশে। আর এক উইকেট নিলেই চাহালকে স্পর্শ করবেন।

২০২৫ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ দর পাওয়ার লড়াইয়ে আছেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, সেই তালি্কায় সম্ভবত ঢুকে পড়লেন অর্শদীপ সিংও। কারণ তাঁর পারফরম্যান্স অত্যন্ত উজ্জ্বল টি২০ ক্রিকেটে ফলে তাঁকে নেওয়ার জন্য একাধিক দলই যে ঝাঁপাবে তা বলাই যায়।
নিলামের আগে পাঞ্জাব কিংস প্রায় সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে । ধরে রেখেছে শুধু শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে। ফলে তাদের হাতে আছে চারটি আরটিএম। প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেটারদের উপর ব্যবহার করতে পারবেন।ফলে নিলামে সব থেকে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে নামবে পাঞ্জাব কিংস। পেসার থেকে স্পিনার সবই নিলামে নিতে হবে প্রীতিকে। সেই সঙ্গে খোঁজ করতে হবে নতুন অধিনায়কেরও।
অন্যদিকে,দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে তিন উইকেট নিয়েছেন অর্শদীপ।রেজাকে ০ রানে ফেরান অর্শদীপ সিং। অধিনায়ক মার্করামকে ৮ রানে আউট করেন অর্শদীপ সিং। ক্লাসেনও ০ রানে আউট হন অর্শদীপের বলে।
তাঁর শিকারের তালিকায় থাকা তিন ব্যাটারের মধ্যে কোনটা সেরা? এই প্রশ্নের উত্তরে অর্শদীপ বলেন, 'তিনটি উইকেটের মধ্যে রেজা এবং ক্লাসেনের বলটাই আমার কাছে সেরা ছিল। আমার বোলিং দলের জয়ের জন্য কার্যকরী ভূমিকা নিয়েছে এটাই আমাকে তৃপ্তি দিয়েছে। আমি পরিসংখ্যানের দিকে খুব বেশি নজর দিই না। আমার লক্ষ্য দলের দলের জয় আনা।'
-
সমীরের দুরন্ত ব্যাটিংয়ে দিল্লি হারাল লখনউকে, নজর কাড়লেন ভারতীয় দলে ব্রাত্য শামি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications