IPL 2024: দেশের প্রতিরক্ষা মন্ত্রী হোন কেএল রাহুল, লখনউ অধিনায়কের কাছে আবদার ভক্তদের, কিন্তু কেন?
২০২২ সালে দলের প্রতিষ্ঠার পর থেকে, লখনউ ১৮ টি খেলায় প্রথম ব্যাট করেছে, তাদের মধ্যে ১৫টি জিতেছে এবং মাত্র দুটিতে হেরেছে, যা তাদের জয়-পরাজয়ের অনুপাত ৭.৫। প্রথম ব্যাট করে সেই রান রক্ষা করার কৌশল নেয় লখনউ। কেএল রাহুলের দল বেশিরভাগ ক্ষেত্রেই সেই কৌশলে বাজীমাত করে। যেমনটা করল রবিবার রাতেও । গুজরাত টাইটানসের বিপক্ষে রবিবার রাতের খেলাটি ছিল এরকম ১৩তম খেলা।
কম রান বোর্ডে থাকলেও প্রতিপক্ষকে সেই রান তোলার সুযোগই দিচ্ছে না কেএল রাহুলের দল। রবিবার মাত্র ১৬৩ রান তুলেও গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়েছে তারা। টি২০ ক্রিকেটে অল্প রান পুঁজি করেও যেভাবে একের পর এক ম্যাচে দলকে জয় এনে দিচ্ছেন কেএল রাহুল। তাতে দেশের পরবর্তী ডিফেন্স মিনিস্টার হওয়া উচিত অধিনায়ক কে এল রাহুলের। এমনই দাবি তুলেছেন ভক্তরা।

আইপিএলের ইতিহাসে এই নিয়ে ১৩বার ১৬০ বা তার বেশি রান তুলে ম্যাচ জিতেছে তারা। শুভমান গিলের দলকে হারানোর পরেই একটি ভিডিও প্রকাশ করা হয় লখনউ সুপার জায়ান্টসের সোশাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ জয়ের পর একজন কেএল রাহুলের কাছে আসেন এবং লখনউ অধিনায়ককে বলেন "আপনার তো উচিত দেশের প্রতিরক্ষা মন্ত্রী (ডিফেন্স মিনিস্টার) হওয়া।"
এই ধরনের বক্তব্য আসার পরই কিছুটা চমকে যান রাহুল, পাল্টা উত্তরে রাহুল বলেন, "তুমিও কি আমার স্ট্রাইক রেটকে কটাক্ষ করছ?" এরপরই সংশ্লিষ্ট ব্যক্তিটি বলে বসেন, 'একদমই নয় তুমি ১৬০ রানও সফলভাবে ডিফেন্ড করতে পারো, সেই জন্য বলছি।" এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। বিশেষ করে ভোটের ভরা বাজারে।
চলতি আইপিএলে রাহুল ৪ ম্য়াচে করেছেন ১২৮ রান। দেশের নক্ষত্র ক্রিকেটারের স্ট্রাইক রেট মাত্র ১২৮.৫৭। ঘটনাচক্রে রাহুলকে ফের একবার সমালোচিত হতে হচ্ছে তাঁর স্ট্রাইক রেটের জন্য়। আইপিএলে রাহুল এখনও পর্যন্ত ৪২৮৯ রান করেছেন ১৩৪.২৪-এর স্ট্রাইক রেটে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে লখনউ অধিনায়ক রাহুল ৩১ বলে ৩৩ রান করেছেন।
আইপিএলের মঞ্চে ১৬৪ রান তাড়া করতে নেমে ম্য়াচ জেতা এমন কোনও কঠিন কাজ না। বিশেষ করে এই মরশুমেই যেখানে প্রায় একটি ম্য়াচে পাঁচশোর বেশি রান হচ্ছে। কিন্তু এই রানটা তাড়া করতে নেমেই ম্য়াচ ৩৩ রানে হেরে যায় গুজরাত টাইটান্স।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications