গুগল ইন্ডিয়ার সার্চে ফার্স্ট বয় আইপিএল ২০২০, পিছিয়ে করোনা ও আমেরিকা নির্বাচন!
গুগল ইন্ডিয়ার সার্চে ফার্স্ট বয় আইপিএল ২০২০, পিছিয়ে করোনা ও আমেরিকা নির্বাচন!
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়া আইপিএল ২০২০ যে সফলতার মাপকাঠি পেরিয়ে গিয়েছে, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্টের এবারের টিভি ভিউয়ারশিপ যে অন্যান্য সব বছরকে ছাপিয়ে গিয়েছে, তাও গর্বের সঙ্গে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার করোনা ভাইরাসকে হারিয়ে মুকুটে নতুন পালক লাগাল আইপিএল ২০২০।

কী জানাচ্ছে গুগল
গুগল ইন্ডিয়া জানাচ্ছে, চলতি বছর সার্চ ইঞ্জিনে আইপিএল ২০২০ সংক্রান্ত বিষয়ের খোঁজ সর্বাধিক করেছে নেট দুনিয়া। ট্রেন্ডিংয়ের নিরিখে সংযুক্ত আরব আমিরশাহীতে সদ্য শেষ হওয়া আইপিএল যে সবার আগে, তাও জানাতে ভোলেনি গুগল ইন্ডিয়া।

পিছিয়ে করোনা ভাইরাস
আইপিএল ২০২০-এর সুনামি হারিয়ে দিয়েছে করোনা ভাইরাসের ঢেউকে। গুগল ইন্ডিয়া জানাচ্ছে, চলতি বছর কোভিড ১৯-র থেকেও বেশি চর্চা হয়েছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগকে নিয়ে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনও। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বিহার নির্বাচনের ফল এবং দিল্লি নির্বাচনের ফল।

আইপিএল ২০২০-র সফলতা
চলতি বছরর ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল ২০২০। করোনা ভাইরাসের জেরে সেই সময় স্থগিত করা হয়েছিল টুর্নামেন্ট। পরিবর্তে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ইভেন্ট। ১০ নভেম্বর শেষ হয় আইপিএল ২০২০। চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স।

গতবারের চ্যাম্পিয়ন
২০১৯ সালে ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল। সার্চ ইঞ্জিনে সেই ইভেন্টের খোঁজ সবচেয়ে বেশি হয়েছিল বলে জানিয়েছিল গুগল ইন্ডিয়া।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications