IPL 10 : কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে জয় পেল গুজরাত লায়ন্স
প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও কিংস ইলেভেনের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করে ৬ উইকেটে জয় পেল গুজরাত লায়ন্স। এই ম্যাচে হারের ফলে পাঞ্জাবের প্লে অফে ওঠা অনিশ্চিত হয়ে গেল।
মোহালি, ৭ মে : প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও কিংস ইলেভেনের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করে ৬ উইকেটে জয় পেল গুজরাত লায়ন্স। এই ম্যাচে হারের ফলে পাঞ্জাবের প্লে অফে ওঠা অনিশ্চিত হয়ে গেল।
মোহলির পাটা ব্যাটি উইকেটে টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাত লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না। ব্যাট করতে নেমে ওপেনার মার্টিন গাপটিলের (২ রান) উইকেট হারায় পাঞ্জাব।

তবে দ্বিতীয় উইকেটে অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন হাশিম আমলা ও শন মার্শ। এই আইপিএলে ফের একবার শতরান করে যান আমলা। তিনি করেন মাত্র ৬০ বলে ১০৪ রান। শন মার্শ ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ফলে সবমিলিয়ে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তোলে পাঞ্জাব।
রান তাড়া করতে নেমে অনবদ্য শুরু করে গুজরাত। ওপেন করতে নামেন ডোয়েন স্মিথ ও ইশান কিষণ। স্মিথকে যোগ্য সঙ্গত দেন ইশান। তিনি ২৪ বলে ২৯ রান করে আউট হন। অন্যদিকে ডোয়েন স্মিথ মাত্র ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে যান।
তিন নম্বরে নামা সুরেশ রায়না ও দীনেশ কার্তিক সেখান থেকে ইনিংস টানতে থাকেন। রায়না ৩৯ রান করে আউট হন। দীনেশ কার্তিক ৩৫ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত ১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকী থাকতে ৬ উইকেটে জয় পেল গুজরাত।
প্লে অফ থেকে ছিটকে গেলেও গুজরাত এই ম্যাচ জিতে ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেল। অন্যদিকে পাঞ্জাব ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে রইল। লিগ টেবলের যা অবস্থা তাতে পাঞ্জাব বাকী তিনটি ম্যাচ জিতলেও প্লে অফে যেতে পারবে কিনা তা নিশ্চিত নয়। কারণ প্রথম তিনটি দল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। মুম্বই, কলকাতা ও পুনে প্লে অফে পৌঁছে গিয়েছে।
চতুর্থ স্থানের জন্য এখন লড়াই হতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাবের মধ্যে। তবে এই মুহূর্তে হায়দ্রাবাদ ১২ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে পাঞ্জাবের থেকে অনেকটা এগিয়ে। এদিকে পাঞ্জাব ১১ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। সবকটি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পেলেও তাই পাঞ্জাবকে হায়দ্রাবাদের হারের দিকে তাকিয়ে থাকতে হবে।
-
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
আইপিএল ২০২-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিসিসিআইয়ের, এর আগে আর কোন বছর বন্ধ থেকেছে অনুষ্ঠান? -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ











Click it and Unblock the Notifications