Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Women: ভারতীয় মহিলা দলের সূচিতে বেশি ফোকাস টেস্টে, ২০২৫ থেকে ২০২৯ অবধি কাদের বিরুদ্ধে কোন সিরিজ?

India Women: ২০২৫ থেকে ২০২৯ অবধি মহিলা দলের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি প্রকাশ করেছে আইসিসি। আজ বিসিসিআইয়ের তরফে প্রকাশ করা হলো ভারতীয় মহিলা দলের সূচি।

ভারতীয় দলের সূচিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। ফলে দেখা যাচ্ছে, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় মহিলা দলের টেস্ট খেলার সংখ্যা।

India Women

আইসিসি মহিলাদের জন্য যে আন্তর্জাতিক সিরিজের ফিউচার ট্যুরস প্রোগ্রাম প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, ভারতে যেমন প্রথম সারির দেশগুলি আসবে, তেমনই ভারতের প্রমীলা বাহিনী সফর করবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকায়।

ভারতে খেলতে আসবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জিম্বাবোয়ের মহিলা দলের সফর। ভারত দেশের মাটিতে যেমন শক্তিধর দেশগুলির বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, তেমনই তথাকথিত ছোট দেশগুলি শক্তিধর দেশগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। বাড়বে প্রতিদ্বন্দ্বিতা।

মহিলাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য উইন্ডো রেখেছে আইসিসি। জানুয়ারি-ফেব্রুয়ারিতে মহিলাদের প্রিমিয়ার লিগ বা উইমেন্স প্রিমিয়ার লিগ, অগাস্টে দ্য হান্ড্রেড, নভেম্বরে মহিলাদের বিগ ব্যাশ লিগের উইন্ডো এমনভাবে রাখা হয়েছে যাতে আন্তর্জাতিক সিরিজের সূচিকে কেন্দ্র করে কোনও সমস্যা তৈরি না হয়।

২০২৫ সালের জানুয়ারিতে ভারত দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে। জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে খেলবে তিনটি ওডিআই ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি ওডিআই খেলবে ভারত।

২০২৫ সালের ডিসেম্বরে ভারতে আসবে বাংলাদেশ, তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক খেলবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় মহিলা দল যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে ১টি টেস্ট এবং তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক রয়েছে।

মে মাসে বিদেশের মাটিতে ত্রিপাক্ষিক টি২০ সিরিজ খেলবে ভারত। ভারত ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে নিউজিল্যান্ড। এরপর জুলাইয়ে ইংল্যান্ডে একটি টেস্ট খেলবে ভারত। অক্টোবরে দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক। এরপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ১টি টেস্ট এবং তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক খেলবে ভারত।

২০২৭ সালের মে-জুনে ভারত বিদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। বাকি দুটি দল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে খেলবে তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক। সেপ্টেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক খেলবে ভারত।

অক্টোবরে নিউজিল্যান্ডে গিয়ে ভারত তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক খেলবে। ডিসেম্বরে ভারতে আসবে অস্ট্রেলিয়া। একটি টেস্ট ও তিনটি করে ওডিআই ও টি২০ ম্য়াচ খেলতে। ২০২৮ সালের জুনে ভারত ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনটি ওডিআই খেলবে।

২০২৮ সালের জুলাইয়ে বিদেশেই অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে। এরপর ডিসেম্বরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ থাকছে। হবে ১টি টেস্ট ও তিনটি করে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+