ওয়েস্ট ইন্ডিজকে কড়া সাবধানবাণী শুভমান গিলের, কেমন হতে পারে প্রথম টেস্টে ভারতের একাদশ?
কাল থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই প্রথম হোম সিরিজ খেলবে শুভমান গিলের দল। গিল ইঙ্গিত দিলেন হোয়াইটওয়াশেরই।

শুভমান গিল বলেন, আমরা কঠোর ও পরিশ্রমী ক্রিকেট খেলতে চাই। বিগত কয়েক বছরে অনেকবারই দেখা গিয়েছে টেস্ট ৫ দিন গড়ায়নি। ফলে আমরা চাইছি ভালো এবং হার্ড ক্রিকেট খেলতে। ইংল্যান্ডে সব টেস্টই ৫ দিনে গড়িয়েছিল। ফলে আমরা কোনও সহজ বিকল্পের দিকে হাঁটব না। ভালো, কঠোর ও পরিশ্রমী ক্রিকেটই খেলতে চাই।
গিলের কথায়, যে কোনও পরিস্থিতিতে দাপট দেখানোর মতো দক্ষতা আমাদের রয়েছে। যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ ঘোরানোর মতো প্রতিভারাও আমাদের দলে রয়েছেন। পিচ নিয়ে বিশেষ কিছু বলতে না চাইলেন গিল জানান, দেখে মনে হচ্ছে ব্যাটারদের মতো বোলাররাও সাহায্য পাবেন। ভারতের পিচে স্পিন আর রিভার্স স্যুইং সামলাতে পারলেই সাফল্য নিশ্চিত হতে পারে বলে উপলব্ধি গিলের।
কুলদীপ যাদবকে ইংল্যান্ডে খেলাতে না পারাটা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে গিল ইঙ্গিত দেন, প্রয়োজনে ভারত চার স্পিনারেও নামতে পারে। সেই সঙ্গে মাথায় রাখা হবে ব্যাটিং গভীরতার বিষয়টিও। জসপ্রীত বুমরাহ দুটি টেস্টেই খেলবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে গিল বলেন, এটা ম্যাচ বাই ম্যাচ দেখা হবে। কোন ম্যাচ কতদিন গড়াচ্ছে তার উপরই নির্ভর করবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি। কোনও টেস্ট ম্যাচ শেষ হলে বোলাররা কেমন বোধ করছেন, তাঁদের শরীর কতটা ধকল সামলাতে পারবে সেই বিষয়গুলি দেখা হবে। গিল নিজেও চাইছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকতে। শারীরিক ও মানসিকভাবে তাঁর বর্তমানে যে কোনও ক্লান্তি নেই সেটাও স্পষ্ট করেছেন।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শন, শুভমান গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণ বা নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications