IND vs NZ: শুভমান টেস্টে নার্ভাস নাইন্টিতে আউট তৃতীয়বার! পূজারাকে টপকে নাম লেখালেন রোহিত-বিরাটদের সঙ্গেও
IND vs NZ: মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ভারতের ২৬৩ রানের মধ্যে শুভমান গিল একাই করলেন ৯০। এজাজ প্যাটেলের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শতরান থেকে ১০ রান দূরেই।
এই নিয়ে টেস্ট কেরিয়ারে তৃতীয়বার তিনি নব্বই পেরিয়েও শতরানে পৌঁছতে পারলেন না। যদিও এদিনের ইনিংসের সুবাদে তিনি চেতেশ্বর পূজারাকে টপকে এলিট লিস্টে কিছুটা উঠে এলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে শুভমানের ১৪৬ বলে ৯০ রানের ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। বেঙ্গালুরু টেস্টে খেলতে পারেননি ফিট না থাকায়। পুণে টেস্টে ৩০ ও ২৩ রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান পেয়েছিলেন। ফের সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন মুম্বইয়ে।
২০২১ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং চলতি বছর রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি আউট হয়েছিলেন ৯১ রানে। ব্রিসবেনে ১৪৬ বলে ৯১ ও রাজকোটে ১৫১ বলে ৯১ করেছিলেন। আজ টেস্ট কেরিয়ারের তৃতীয়বার তিনি নার্ভাস নাইন্টিতে আউট হলেন। শুভমানের টেস্ট কেরিয়ারে শতরানের সংখ্যা ৫টি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এদিন কেরিয়ারের সেরা স্কোর করলেন গিল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জো রুটের (৬১ টেস্টে ১১১ ইনিংসে ৫৩২৫)। সেই তালিকার আটে রয়েছেন রোহিত শর্মা (৩৭ টেস্টে ৬৩ ইনিংসে ২৬৭৪)। এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষেই রয়েছেন রোহিত।
বিরাট কোহলি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪১ টেস্টে ৬৯ ইনিংসে ২৪২৬ রান করে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। ভারতীয়দের মধ্যে এই তালিকার তিনে রয়েছেন ঋষভ পন্থ। ভারতের উইকেটকিপার-ব্যাটার পন্থ ২৯টি টেস্টে ৫০ ইনিংসে ১৯৩৩ রানে দাঁড়িয়ে।
মুম্বই টেস্টের প্রথম ইনিংসের রান শুভমানকে এই তালিকায় ভারতীয়দের মধ্যে চতুর্থ স্থানে নিয়ে এলো। শুভমান ২৯টি টেস্টের ৫৩ ইনিংসে ১৭৯৯ রানে পৌঁছে গেলেন। তিনি পিছনে ফেলে দিলেন ৩৫টি টেস্টে ৬২ ইনিংসে চেতেশ্বর পূজারার করা ১৭৬৯ রানের নজির। রবীন্দ্র জাদেজা ৩৬টি টেস্টে ৫২ ইনিংসে করেছেন ১৭৪৪ রান।
মুম্বই টেস্টের প্রথম দিনের শেষে গিল অপরাজিত ছিলেন ৩১ রানে। এদিন তিনি ব্যক্তিগত ৯০ রানে আউট হওয়ার আগে আরও একটি মাইলফলক স্পর্শ করেন। চলতি বছর টেস্টে ৮০০ রানের নজির ছুঁলেন। ১০ টেস্টে ১৮ ইনিংসে তাঁর রান দাঁড়াল ৮৯৫। জো রুট (১৩৩৮), যশস্বী জয়সওয়াল (১১১৪), বেন ডাকেট (৯৬৯), কামিন্দু মেন্ডিস (৯৪৩), রাচিন রবীন্দ্র (৮৫৫) রয়েছেন গিলের আগে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications