IND vs NZ: মুম্বই টেস্টে জয়ের কাছাকাছি ভারত, নিউজিল্যান্ড বিপর্যস্ত ঘূর্ণিতে, চন্দ্রকে টপকালেন জাদেজা
IND vs NZ: ২০২১ সালের পর চলতি টেস্টে ফের নিউজিল্যান্ডকে হারানোর মুখে ভারত। ২০১২ সালে শেষবার ওয়াংখেড়ে টেস্টে ভারতকে হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে।
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ (ইনিংস ও ১২৬ রানে, ২০১৬ সালে ইংল্যান্ড (ইনিংস ও ৩৬ রানে) এবং ২০২১ সালে কিউয়িদের ৩৭২ রানে হারিয়েছিল ভারত। এবার সেই ধারা অব্যাহত থাকছে অঘটন না ঘটলে।

মুম্বইয়ে নিউজিল্যান্ড নেমেছিল সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করার লক্ষ্যে। যদিও ভারতকে ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হচ্ছে না। প্রথম ইনিংসে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে রোহিত শর্মার দল।
টেস্টের প্রথম দিন গতকাল পড়েছিল ১৪ উইকেট। আজ পড়ল ১৫টি উইকেট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে আজ ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬৩ রানে। লিড ছিল ২৮ রানের। এরপর দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৪৩.৩ ওভারে ৯ উইকেটে ১৭১ রান।
প্রথম ওভারের চতুর্থ বলে রিভিউ নিয়ে লেগ বিফোর হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। যদিও তার পরের বলেই লাথামকে বোল্ড করে দেন আকাশ দীপ। আকাশের সেলিব্রেশনের ভঙ্গিমা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ২ রানে প্রথম উইকেট পড়়ে কিউয়িদের।
লাথাম ১, ডেভন কনওয়ে ২২, রাচিন রবীন্দ্র ৪, ড্যারিল মিচেল ২১, টম ব্লান্ডেল ৪, গ্লেন ফিলিপস ২৬, ইশ সোধি ৮ ও ম্যাট হেনরি ১০ রান করেন। তিনে নামা উইল ইয়ং ১০০ বলে ৫১ রান করেন, ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে। ইয়ংই এখনও অবধি সর্বাধিক স্কোর করেছেন দ্বিতীয় ইনিংসে।
রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন। ওয়াংখেড়েতে হওয়া টেস্টগুলিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়া অশ্বিনের ঝুলিতে আপাতত ৪১টি শিকার। তাঁর পিছনেই অনিল কুম্বলে। রবীন্দ্র জাদেজা এখনও অবধি চার উইকেট ঝুলিতে পুরেছেন। ওয়াংখেড়েতে টেস্টে পঞ্চদশ উইকেটটি তুলে নিয়ে তিনি পিছনে ফেলে দিলেন ভাগবৎ চন্দ্রশেখরের ১৪ উইকেট দখলের নজির।
প্রথম ইনিংসে জাদেজা ১টি মেডেন-সহ ২২ ওভারে ৬৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১২.৩ ওভার ২ মেডেন ৫২ রান দিয়ে চার উইকেট। ওয়াংখেড়েতে টেস্টে ১৫টি করে উইকেট রয়েছে বিষেণ সিং বেদী ও রিচার্ড হ্যাডলির। কিউয়িদের শেষ উইকেট তুলে নিলে তাঁদেরও পিছনে ফেলতে পারেন জাদেজা।
অশ্বিন প্রথম ইনিংসে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি ১৬ ওভারে ৬৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন। আকাশ দীপ পাঁচ ওভারে ১০ রান দিয়ে ১টি ও ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৩০ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications