IND vs NZ: জন্মস্থানে ফের কামাল এজাজ প্যাটেলের, নিউজিল্যান্ডের বোলার হিসেবে টেস্টে অনন্য কীর্তি
IND vs NZ: এজাজ প্যাটেল ফের বল হাজে জ্বলে উঠলেন জন্মভূমিতে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে নিউজিল্যান্ডের বোলার হিসেবে অনন্য কীর্তিও গড়ে ফেললেন।
বেঙ্গালুরু টেস্টে ১০০ রান খরচ করে ২ উইকেট পেয়েছিলেন। পুণে টেস্টে প্রথম ইনিংসে ৫৪ রান দিয়ে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৩ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

যদিও মুম্বই টেস্টে প্রথম ইনিংসেই ৫ উইকেট তুলে নিলেন এই কিউয়ি স্পিনার। ওয়াংখেড়েতে টেস্ট কেরিয়ারের তিন ইনিংসে ২ বার তাঁর ঝুলিতে পাঁচ বা তার বেশি উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন একবার। ২০২১ সালের টেস্টে প্রথম ইনিংসে ১০ উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে পান ৪টি উইকেট।
২০২১ সালে এজাজ ১২টি মেডেন-সহ ১১৯ রান খরচ করে ১০ উইকেট তুলে নিয়েছিলেন ওয়াংখেড়েতে ভারতের প্রথম ইনিংসে। সেটি তাঁর কেরিয়ারের তো বটেই, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোনও ক্রিকেটারের সেরা বোলিং ফিগার। চলতি টেস্টে এজাজ তিনটি টেস্টে ২১.৪ ওভারে ১০৩ রান দিয়ে নেন ৫ উইকেট, যা তাঁর কেরিয়ারের সেরা বোলিংয়ের তালিকায় রইল ষষ্ঠ স্থানে।
এজাজের জন্ম ১৯৮৮ সালের ২১ অক্টোবর। তখন মুম্বই নামকরণ হয়নি। বাণিজ্যনগরীর নাম তখন ছিল বোম্বে। ১৯৯৬ সালে এজাজ পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। ট্রেড ব্যাডকক, টম পুনা, ইশ সোধি, জিত রাভালের পর পঞ্চম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি কিউয়িদের হয়ে খেলছেন।
দীপক প্যাটেলের সুযোগ্য শিষ্য এজাজ চলতি মুম্বই টেস্টে আউট করেছেন যশস্বী জয়সওয়াল (৩০), শুভমান গিল (৯০), মহম্মদ সিরাজ (০), সরফরাজ খান (০) এবং রবিচন্দ্রন অশ্বিন (৬)-কে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৩৫ রানের জবাবে ভারত তোলে ২৬৩, লিড মাত্র ২৮ রানের।
এই পাঁচ উইকেট নেওয়ায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া টেস্টগুলিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন এজাজ। ২ টেস্টে ৩ ইনিংসে তাঁর উইকেট-সংখ্যা আপাতত ১৯। দ্বিতীয় ইনিংসে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর একটি উইকেট নিলে তিনি ছুঁয়ে ফেলবেন দিলীপ দোশীর ২০ উইকেট দখলের নজির।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় এজাজ এদিন টপকে গেলেন ভাগবৎ চন্দ্রশেখর (১৪), বিষেণ সিং বেদী (১৫), রিচার্ড হ্যাডলি (১৫), রবি শাস্ত্রী (১৭) ও কোর্টনি ওয়ালশের (১৭) কীর্তি।
ওয়াংখেড়েতে সবচেয়ে বেশি টেস্ট উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলের। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিলেই অশ্বিন পিছনে ফেলবেন অনিল কুম্বলেকে। কুম্বলে ও অশ্বিন দুজনেই এই স্টেডিয়ামে টেস্টে ৩৮টি করে উইকেট নিয়েছেন। অশ্বিন খেলছেন ষষ্ঠ টেস্ট, কুম্বলে খেলেছেন সাতটি টেস্ট।
কপিল দেব ২৮টি, হরভজন সিং ২৪টি, কারসন ঘাউড়ি ২৩টি এবং ইয়ান বোথাম, প্রজ্ঞান ওঝা ও শিবলাল যাদব মুম্বই টেস্টে ২২টি করে উইকেট দখল করেছেন।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications