Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: স্টোকসের চোখে বাজবলের সেরা জয়, কোন কৌশল নিয়ে সাফল্য পেলেন পোপ ও হার্টলি?

IND vs ENG: ভারত সফরকেই ইংল্যান্ডের বাজবলের বড় পরীক্ষা হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম পরীক্ষায় অবশ্য সসম্মানে উত্তীর্ণ বাজবল। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও চতুর্থ দিনে ২৮ রানে জয়।

হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের জুটিতে ইংল্যান্ড ১৯টি টেস্টের মধ্যে আজ চতুর্দশ জয় ছিনিয়ে নিল। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

IND vs ENG: স্টোকসের চোখে বাজবলের সেরা জয়

স্টোকস বলেন, আমি অধিনায়ক হওয়ার পর আজ যেখানে রয়েছি, যাদের বিরুদ্ধে খেলেছি, সব কিছু মাথায় রেখেই ১০০ শতাংশ নিশ্চিত হয়ে বলব এটাই আমাদের সেরা জয়। বিশেষ করে অধিনায়ক হিসেবে প্রথমবার এখানে এসে। আমি খুব খুঁটিয়ে সব কিছু দেখি। দেখেছি ভারত মাঠে কোন রণকৌশল নিয়ে খেলে।

টম হার্টলি অভিষেক টেস্টে ৯ উইকেট পেয়েছেন। কাঁধের অস্ত্রোপচারের পর প্রথম টেস্ট খেলতে নেমেই অলি পোপ দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন। তাঁদের পারফরম্যান্স, আত্মবিশ্বাসের প্রশংসাও শোনা গিয়েছে স্টোকসের গলায়। স্টোকস বলেন, ম্যাচের ফলাফল যা-ই হতো না কেন, আমি লম্বা স্পেলেই বল করাতাম হার্টলিকে দিয়ে।

অলি পোপকে নিয়ে স্টোকস বলেন, আমরা জো রুটের অনেক স্পেশ্যাল ইনিংস দেখেছি। কিন্তু কঠিন উইকেটে যেভাবে পোপ খেললেন, তা উপমহাদেশে আমার দেখা ইংল্যান্ডের কোনও ব্যাটারের সেরা ইনিংস। ব্যর্থতার ভয়ে কুঁকড়ে না থেকে মাঠে নেমে নিজেদের মেলে ধরার বার্তাই যে বাজবলের মূলে, তা বুঝিয়ে দিয়েছেন স্টোকস।

ম্যাচের সেরা অলি পোপ মনে করেন, ভারতে ব্যাটিং করা সবচেয়ে কঠিন। সেখানে ম্যাচ জেতানো পারফরম্যান্স তৃপ্ত করেছে তাঁকে। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে ভাগ্য সঙ্গ দিয়েছে। কিছু শট খেলেছি, কিছু মিস করেছি। স্যুইপ ও রিভার্স স্যুইপ মারার ক্ষেত্রে পজিটিভ থাকাই লক্ষ্য ছিল। এই সিরিজের জন্য ব্যাটিং টেকনিকেও বদল এনেছেন বলে জানান পোপ।

টম হার্টলি দ্বিতীয় ইনিংসে সাত উইকেট-সহ হায়দরাবাদ টেস্টে ৯ উইকেট তুলে নিয়েছেন। জ্যাক লিচ হাঁটুর চোটের কারণে স্বাভাবিক ছন্দে ছিলেন না। এই পরিস্থিতিতে অধিনায়কের আস্থার মর্যাদা দিয়েছেন। তাঁর কথায়, অবিশ্বাস্য মনে হচ্ছে। ধাতস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। এটা কঠোর পরিশ্রমেরই সুফল।

হার্টলি জানান, বল যতটা বেশি ঘুরবে ভেবেছিলেন, ততটা ঘোরেনি। ফলে পরিস্থিতি সহজ ছিল না। কোচ ও অধিনায়ক সব সময় সাহস জুগিয়ে গিয়েছেন। ড্রেসিংরুমে ভালো দিনের পাশাপাশি খারাপ দিনও থাকে, তবে পরিবেশের বদল হয় না। ব্যাট হাতে দলকে মূল্যবান কিছু রান দিতে পারাও তৃপ্তি দিচ্ছে। প্রথমে যতটা জোরে বল করতে হবে বলে ভেবেছিলেন,তা করতে হয়নি। পরিকল্পনা বদলান রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং দেখে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+