Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: গুরুর পর শিষ্যের ব্যাটে ছারখার ইংল্যান্ড, অভিষেকের জোড়া নজির, উচ্ছ্বসিত যুবরাজ

IND vs ENG: গুরুর পর এবার শিষ্যের ব্যাটিং তাণ্ডব। নিট ফল টি২০ আন্তর্জাতিকে ফের ছারখার ইংল্যান্ড। মাঝে সময়ের ব্যবধান প্রায় ১৮ বছরের।

ইডেনে ভারত প্রথম টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডকে হারাল রীতিমতো নজির গড়ে। ব্যাট হাতে দুরন্ত ইনিংস উপহার দিলেন অভিষেক শর্মা।

IND vs ENG

ভারত গতকাল ১৩৩ রানের টার্গেট তাড়া করে ৭ উইকেটে ম্যাচ জিতল ৪৩ বল বাকি থাকতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে বেশি বল হাতে রেখে জেতার নিরিখে এটিই সেরা। এর আগে ২০১২ সালে পুণেতে ১৫৮ ও ২০২১ সালে আমেদাবাদে ১৬৫ রানের টার্গেট তাড়া করে ইংল্যান্ডকে ভারত হারিয়েছিল ১৩ বল বাকি থাকতে।

অভিষেক শর্মা ওপেন করতে নেমে দেশের মাটিতে টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম অর্ধশতরানটি করলেন। তাতেই নাম লেখালেন মেন্টর যুবরাজ সিংয়ের পরেই। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন যুবরাজ।

অভিষেকের গতকাল লাগল ২০ বল। যখন অর্ধশতরানে পৌঁছন তখন অভিষেকের নামের পাশে তিনটি চার ও ৬টি ছয়। অভিষেকের ৩৪ বলে ৭৯ রানের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও আটটি ওভার বাউন্ডারি। জোফ্রা আর্চার, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসনের বলে ছয় মেরেছেন অভিষেক।

টি২০ আন্তর্জাতিকে রান তাড়া করতে নেমে কোনও ইনিংসে সর্বাধিক ৬টি করে ছয় মারার নজির ছিল রোহিত শর্মা (২ বার), সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল ও অক্ষর প্যাটেলের। তাঁদের সকলকেই পিছনে ফেলে দিলেন অভিষেক।

ভারতের দাপুটে জয় দেখে উচ্ছ্বসিত যুবরাজ সিং। দারুণভাবে সিরিজ শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন। দলের জয়ের ভিত তৈরির কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন যুবি। অভিষেক শর্মার ইনিংসের প্রশংসা করে এক্স হ্যান্ডলে লিখলেন, টপ নক! সেই সঙ্গে সরস মন্তব্য, অভিষেককে মাটি কামড়ে ২টি বাউন্ডারি মারতে দেখেও ভালো লেগেছে।

অভিষেক বলেন, নিজেকে মেলে ধরতে চেয়েছিলান। কোচ ও অধিনায়কের কথা বলতেই হয়, তাঁরা তরুণ ক্রিকেটারদের যেভাবে স্বাধীনতা দেন তা অসাধারণ। সঞ্জু স্যামসনের সঙ্গে ব্যাটিং উপভোগ করি। নিজেদের মধ্যে কথাও হয়। ভারতীয় দলে যখন খেলতে আসি, তখন থেকেই লক্ষ্য ছিল আইপিএলের মতোই খেলার। আমি জানতাম ইংল্যান্ডের বোলাররা শর্ট বল করে আমার ধৈর্য্যের পরীক্ষা নেবেন। সেইমতোই ম্যাচের আগে প্রস্তুতি সেরেছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+