IND vs AUS World Cup Final 2023: ১২ বছরে বিরাট পরিবর্তন কোহলির, ফাইনালের আগেই পেলেন সচিনের উপহার
১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলতে নামল ভারত। ২০১১ এবং ২০২৩ সালের ফাইনালের দলে একটাই কমন নাম, বিরাট কোহলি। ২০১১ সালের দলের তরুণ সদস্য বর্তমানে ভারতের সিনিয়র ক্রিকেটার। কোহলি সেই ম্যাচে ব্যাট হাতে বড় রান করতে পারেননি। এবার সেই আক্ষেপ মেটানোর পালা কোহলির সামনে। কারণ তিনিই যে এই দলের মূল নিউক্লিয়াস।
১২ বছরে একটা প্রজন্ম পাল্টে যায়, কোহলিও পাল্টেছেন। এই ১২ বছরে কোহলির মধ্যেও এসেছে বিরাট পরিবর্তন।কোহলি থেকে তিনি এখন কিং কোহলি। সেদিনের সচিনের ফ্যান বয় বিরাট আজ নিজের আইকনের একাধিক রেকর্ড ভেঙেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মাইলস্টোন। ম্যাচ শুরুর আগেই বিরাটের হাতে পৌঁছে গেল সচিনের সই করা জার্সি।

বর্তমান সময়ে বার বারই সচিনের সঙ্গে কোহলির তুলনা চলে আসে। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে ৫০টি ওডিআই শতরান করার পর। তবে নিজের আইকনের সঙ্গে এই তুলনাতে কিছুটা লজ্জিতই হন কোহলি। সেটা তিনি তাঁর বক্তব্যেই বলেছেন।
এই ম্যাচে নামার আগে ১২ বছর আগে স্মৃতির সরণীতে ফিরে গিয়েছেন কোহলি। সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে তুলে ধরেছেন ১২ বছরে তাঁর মধ্যে কী কী পরিবর্তন হয়েছে। কোহলিকে প্রশ্ন করা হয়েছে ২০১১ সালে আপনার ওজন কত ছিল? কোহলি ভেবে উত্তর দেন ৭৫ কেজি মনে হয়। বর্তমানে কত সেটা খোলসা করেননি।
A special occasion & a special pre-match moment 🤗
— BCCI (@BCCI) November 19, 2023
Sachin Tendulkar 2011 🤝 Virat Kohli 2023
Follow the match ▶️ https://t.co/uVJ2k8mp2V#TeamIndia | #CWC23 | #MenInBlue | #Final | #INDvAUS pic.twitter.com/VWAHkf60LV
১২ বছর আগে আর এখন আপনার প্রিয় গায়ক কে? কোহলি উত্তর দেন, ২০১১ সালে কোনও পছন্দই ছিল না সেভাবে, যে কোনও গানই শুনতাম, তবে এখন প্রিয় গায়ক অরিজিত সিং।অবসর সময় কীভাবে কাটান এই প্রসঙ্গে কোহলি বলেন, '২০১১ সালে কোনও পরিকল্পনাই সেভাবে থাকত না, যে কোনও কিছু করেই অবসর সময় কাটাতাম। এখন মূলত বই পড়ি।'
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কোহলির উত্তর, 'কোনও পরিকল্পনা নেই। এটা নিয়ে খুব বেশি ভাবিন না, বর্তমানে ফোকাস করি।'
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications