Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ভারতে আসার অনুমতি এখনও পাননি বাবররা, প্রস্তুতি পরিকল্পনা বাতিল পাকিস্তানের

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই পাকিস্তান দলকে নিয়ে শুরু বিতর্ক। বারর আজমদের ভারতে আসার ক্ষেত্রে অন্তরায় সেই ভিসা সমস্যা। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচের আর এক সপ্তাহও বাকি নেই, কি‌ন্তু এখন ওয়াঘা সীমান্ত পেরোনোর ছাড়পত্রই পায়নি পাকিস্তা‌ন দল। ফলে বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে।

বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলই ভারতে খেলতে আসার ভিসা পেয়ে গিয়েছে। একমাত্র ব্যতিক্রম প্রতিবেশী দেশ পাকিস্তান। নেদারল্যান্ডস ইতিমধ্যে ভারতে এসে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কবে ভারতে আসবে পাকিস্তান দল তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাবই কী পড়েছে ক্রিকেটে? উঠছে প্রশ্ন।

পাক দল

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানকে ভারত সরকার আশ্বস্ত করেছিল তাদের ভিসা পেতে সমস্যা হবে না। কিন্তু এখনও ভিসা দেওয়া হয়নি তাদের। তবে কোনও সরকারের পক্ষ থেকে ভিসা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আগামী ২৭ সেপ্টেম্বর ভারতে আসার কথা ছিল পাকিস্তান দলের। পাক দল দুবাই হয়ে ভারতে আসবে।

আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তান দল দেশ ছাড়বে। সেখান থেকে তাঁরা প্রথমে যাবে দুবাই, সেখান থেকে সরাসরি হায়দরাবাদ আসবে।কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাবরদের দুবাই সফর বাতিল করা হতে পারে।

ভারতের ভিসা এখনও পায়নি পাকিস্তান। সোমবার দুবাইয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। পাক ক্রিকেট দল হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে নামার আগে দুবাইয়ে যেতে চেয়েছিল। দুদিন দুবাইয়ে থেকে সেখান থেকে হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল বাবর আজমদের।

পাক

বিশ্বকাপে ৬ অক্টোবর নেদারল্যা‌ন্ডেসর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। তবে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। বাবরদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ৩ অক্টোবর। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ হায়দরাবাদে।

পাকিস্তান সম্প্রতি বিশ্বকাপের জন্য তাদের ১৫ জনের দল ঘোষণা করেছে। যেখানে বাদ পড়েছেন নাসিম শাহ। চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন হাসান আলি। এছাড়া দলের স্পিন আক্রমণে অনেক পরিবর্তন আনা হয়েছে। পিসিবি আশাবাদী দ্রুত সমস্যা মিটে যাবে।

পাক

আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের ১৩তম সংস্করণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+