Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ফাইনালে হারের জন্য কাঠগড়ায় ভারতের পিচ নীতি, কোন অস্ত্রে টেক্কা দিল অজিরা?

গোটা টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করলেও সেমিফাইনাল ম্যাচের আগে থেকেই শুরু হয় পিচ নিয়ে প্রবল বিতর্ক। সেই বিতর্কের রেশ চলে আসে ফাইনাল ম্যাচেও। বিশ্বকাপ ফাইনা‌লের আগে পিচ নিয়েও কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু ফাইনাল ম্যাচ হারের পর ভারতের পিচ নীতি ‌নিয়েই উঠছে প্রশ্ন। পিচ নিয়ে অতিরিক্ত নিয়ম-নীতিতেই কী ফাইনাল ম্যাচে হারত হ‌ল ভারতকে?

টুর্নামেন্টের শুরুটা অস্ট্রেলিয়াকে হারিয়েই করেছিল ভারত। চেন্নাইয়ে সেই ম্যাচে হারের পর অজি শিবির ম্যাচের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে। শুধু সেই ম্যাচে হারের কারণ নিয়েই নয় একইসঙ্গে পরবর্তী ম্যাচ গুলিতে তাদের কীভাবে খেলতে হবে এবং ট্রফি জেতা যায় সেই নিয়েও বিস্তারিত আলোচনা হয় অস্ট্রেলিয়া দলের অন্দরে।

ICC World Cup 2023

ফাইনাল ম্যাচে খেলতে নামার আগে যথেষ্টই হোমওয়ার্ক করে নামে অস্ট্রেলিয়া। বিশেষ করে পিচ-উইকেট এবং আবহাওয়া। এই তিনটি বিষয়ে গভীরে বিশ্লেষণ করেই ফাইনাল ম্যাচে খেলতে নামে প্যাট কামিন্সের দল। তাই টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধা‌ন্ত নেয় অস্ট্রেলিয়া শিবির।

অস্ট্রেলিয়ানরা গতি সম্পন্ন এবং বাউন্স ভরা উইকেটেই খেলে, ফলে তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল স্লো উইকেট। কিন্তু ভারতের এই অস্ত্র ভোঁতা করে দিল অস্ট্রেলিয়া। ভারতের অস্ত্রে ভারতকেই ঘায়েল করল অজিরা। ভারত গোটা টুর্নামেন্টে মূল স্লো পিচেই খেলেছে। রাহুল দ্রাবিড় শুধু নিজে বা অধিনায়ককে সঙ্গী করে নয়, সাপোর্ট স্টাফদের ‌নিয়ে ম্যাচে আগে থেকে পিচ পরিদর্শন করতে‌ন।

মোতেরার যে উইকেটে ফাইনাল খেলা হয়েছিল সেটা অনেক বেশি স্লো ছিল। এমনকি এই পিচেই গত ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সাফল্য পায় ভারত।এখানেই শেষ নয় অজিরা ভারতের প্রতিটি ব্যাটসম্যানের শট ভালো করে পরীক্ষা করে মাঠে নামে। ফলে ফ্লিডিং সাজানোর ক্ষেত্রেও চোখে পড়ে তাদের বিশেষত্ব। গুরুত্বপূর্ণ সময়ে স্পিনারদের এনে সাফল্য পায়।

টস পক্ষে যাওয়ায় সুবিধা পায় ভারত। কারণ সন্ধ্যার পর কৃত্রিম আলোয় ব্যাট করা অজিদের পক্ষে সহজ হয়ে যায়। বল অনেক ভালোভাবেই ব্যাটে আসছিল। তারই সুযোগ নিয়ে হেড ঠান্ডা মাথায় শতরান করে ম্যাচ জিতিয়ে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+