ICC World Cup 2023: মোতেরা যেন দুর্গ, ম্যাচের আগে বাড়ানো হল নিরাপত্তা, কারণ জানলে অবাক হবেন
শনিবার একদিনের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। এই ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদ শহরকে। ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। ফলে একে উৎসবের মরসুম, তারউপর ভারত পাকিস্তান ম্যাচ। নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থ।
ম্যাচ চলাকালীন এবং পরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজরাত জুড়ে পুলিশের বিভিন্ন ইউনিটকে অসামাজিক উপাদান এবং সংবেদনশীল এলাকাগুলির উপর কড়া নজর রাখতে "সতর্ক মোডে" থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের ডিজিপি বিকাশ সহায় বলেন, 'ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), রাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং অন্যান্যদের সঙ্গে ৬,০০০ হাজার গুজরাত পুলিশ কর্মীকে ম্যাচ চলাকালীন আহমেদাবাদ শহরে এবং মোতেরা এলাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোতায়েন করা হবে।’
ভারত পাকিস্তান ম্যাচ যেই শহরেই হোক সেখানকার পুলিশ প্রশাসনের কাছে তা বাড়তি চ্যালেঞ্জ হয়। ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে খেলতে নামছে এশিয়ার দুই চির প্রতিপক্ষ দেশ। তার উপর কয়েকদিন আগেই হূমকি ই-মেল এসেছে। তাই গুজরাতের পুলিশ প্রশাসন বাড়তি সতর্ক। নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে চাইছেন না পুলিশ কর্তারা।

স্টেডিয়ামের নিরাপত্তার জন্য তৈরি রাখা হয়েছে মোট ১২টি ড্রোন। এই ড্রোনগুলি স্টেডিয়ামের চার পাশে ৫ কিলোমিটার পর্যন্ত নজর রাখবে। এক টানা ১২ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এই যন্ত্রগুলির। ১২০ মিটার উচ্চতায় উড়তে পারে এই ড্রোনগুলি। প্রত্যেকটিতে উন্নত মানের ক্যামেরা লাগানো রয়েছে। তার ফলে অনেক নীচ থেকে নজর রাখা যাবে।
ম্যাচ চলাকালীন স্পর্শকাতর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখাই মূল উদ্দেশ্য গুজরাত প্রশাসনের। এছাড়াও তিনটি 'হিট টিম' এবং একটি অ্যান্টি ড্রোন টিম মোতায়েন করা হচ্ছে। বম্ব স্কোয়াডও রাখা হচ্ছে।
কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম চত্ত্বরে। পুলিশকর্মীরা ছাড়াও আগামীকালের ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ান থেকে শুরু করে এনএসজিও।

আমেদাবাদে ক্রিকেট ম্যাচ ঘিরে কখনও অশান্তি দেখা যায়নি। নিরাপত্তরক্ষীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় থাকবেন। যাতে কোনও রকম ঝামেলা না হয়। এই ম্যাচ উপলক্ষ্যে একাধিক ভিআইপি আসবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যা গুজরাত প্রশাসনের কাছে বাড়তি চ্যালেঞ্জ। ম্যাচের আগে একটি অনুষ্ঠান হবে সেখানে পারফর্ম করবেন অরিজিৎ সিংয়ের মতো সংগীতশিল্পী।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications