Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বাবরদের সমর্থনে একাই বশির চাচা, প্রেস বক্সেও নেই পাক মিডিয়ার প্রতি‌নিধি

বিশ্বকাপ অভিযান শুরু করে দিয়েছে পাকিস্তান দল।প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়ে যাত্রা শুরু করেছে বাবর আজমের দল। কিন্তু স্টেডিয়ামে বশির চাচা ছাড়া দেখা নেই পাক নাগরিকের। এমনকি প্রেস বক্সেও নেই কোনও পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিনিধির। পাকিস্তান দল ভারতে এলেও বিপাকে পাকিস্তান সমর্থক ও সাংবাদিকরা। ভিসা সমস্যায় ভারতের আসতে পারছেন না তাঁরা।

বিশ্বকাপে যে কোনও দলের সঙ্গেই আসেন সেই দেশের সমর্থক এবং সাংবাদমাধ্যমের প্রতিনিধিরা। পাকিস্তান দলও তার ব্যতিক্রম নয়। কিন্তু দিল্লি ইসলামাবাদ কূটনৈতিক টানাপোড়েনে ঝুলে পাক সমর্থক ও মিডিয়ার বিশ্বকাপ ভাগ্য। এখনও তাঁরা ভিসাই পানননি। ফলে ওয়াঘার ওপার থেকে এপারে আসতে পারছেন না পাকিস্তানের নাগরিকরা।

পাক

বাবর আজম নিজে জানিয়েছেন পাকিস্তানের সমর্থকরা মাঠে থাকলে তাঁর ভালো লাগবে। কিন্তু ম্যাচে নামার দিন পর্যন্ত তা হয়নি। পিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে ভিসা দিতে ভারত সরকার দেরি করছে। এই পরিস্থিতিতে ভিসা ইস্যুতে এবার মুখ খুলল আইসিসি।

আইসিসির এক মুখপাত্র সাংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'বিসিসিআই পাক সমর্থক এবং মিডিয়া কর্মীদের দ্রুত ভিসা প্রদানের জন্য চেষ্টা করছে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সবরকম প্রক্রিয়া চালু রাখা হয়েছে ভিসা প্রদানের। আয়োজক দেশের কিছু বাধ্যবাধকতা আছে। তারই মধ্যে বিসিসিআই সবরকম চেষ্টা চালাচ্ছে। আইসিসির পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে।'

পাক

পাকিস্তান বরাবরই স্পর্শকাতর বিষয়। সেদেশকে ভিসা দেওয়া হোক বা অন্য কোনও কারণ হোক, ভারত সরকার সবসময় বাড়তি সতর্কতা নেয়। বিশ্বের একাধিক দেশ পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে এখনও অনিশ্চিত পাকিস্তানবাসীর ভারতে আসা। শুধু সমর্থকরাই নয়, পাকিস্তানের সংবাদমাধ্যমও অপেক্ষায় ভিসার জন্য। ২০১৭ সাল থেকে ভারতীয় ওয়েবসাইটে প্রবেশের অনুমতি নেই পাকিস্তানের। যার ফলে ভিসার জন্য আবেদনে অসুবিধা তৈরি হয়েছে।

পাক

যেহেতু ভারতে তাঁদের প্রথম ম্যাচে কোনও পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত থাকতে পারছেন না, তাই অনলাইনে দেশীয় সংবাদমাধ্যমের পাঠানো কিছু প্রশ্নের জবাব দেবেন বাবর। অন্য দিকে, দলের হয়ে একাই গলা ফাটাতে ভারতে হাজির হয়েছেন বশির চাচা।

বাবর আজমদের ভারতে আসার পথেও অন্তরায় হয় ভিসা। ক্রিকেটারদের সময় মতো ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্থ হয় পিসিবি। এর আগে ভারতে আসার ভিসা না পাওয়ায় দুবাইতে গিয়ে টিম বন্ডিং সেশন বাতিল করতে বাধ্য হয়েছিল পাক ক্রিকেট টিম। ভিসা জটে চাপে ছিল পাকিস্তান দলও।একই অবস্থা সমর্থক ও মিডিয়া প্রতিনিধিদেরও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+