এক নজরে দেখে নিন মহিলা বিশ্বকাপে কোন কোন দল চ্যাম্পিয়ন হয়েছে
এক নজরে দেখে নিন মহিলা বিশ্বকাপে কোন কোন দল চ্যাম্পিয়ন হয়েছে
মহিলা বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বকাপের খেতাব জিতেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ছাড়া মহিলা বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয়েছে আরও দুই দল।এই প্রতিবেদনে হদিশ দেওয়া হল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে জন্মলগ্ন থেকে কোন কোন দল চ্যাম্পিয়ন হয়েছে এবং কতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে।

অস্ট্রেলিয়া:
আইসিসি মহিলা বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া। ১৯৭৩ সাল থেকে শুরু হয় মহিলা বিশ্বকাপ। ৩৯ বছরের ইতিহাসে অজি মহিলারা এই ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সাত বার। ১৯৭৮ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। পর পর তিন বার জিতে হ্যাটট্রিক করে তারা। ১৯৮২ এবং ১৯৮৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অজি দল। ১৯৯৭ সালে চতুর্থ বার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০০৫ সালে তারা এই প্রতিযোগীতা জেতে পঞ্চম বার। ২০১৩ সালে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০২২ সালে সপ্তমবার এই খেতাব জেতে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড:
১৯৭৩ সালে মহিলা বিশ্বকাপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০ বছর পর ১৯৯৩ সালে দ্বিতীয় বার খেতাব জেতে ইংল্যান্ড। ২০০৯ এবং ২০১৭ সালে তৃতীয় এবং চতুর্থ বার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

নিউজিল্যান্ড:
মহিলা বিশ্বকাপের ১২টি সংস্করণের মধ্যে ১১টি-র সাফল্য ভাগ করে নিয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই দুই দলের বাইরে মাত্র এক বার তৃতীয় কোনও দল মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দল হল নিউজিল্যান্ড। ২০০০ সালে মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অস্ট্রেলিয়াকে চার রানে পরাজিত করে খেতাব জিতেছিল নিউজিল্যান্ড।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায়











Click it and Unblock the Notifications