গিলের প্রত্যাবর্তনে কপাল পুড়ছে সঞ্জুর? এশিয়া কাপের দল ঘোষণায় বড় ইঙ্গিত
শুভমান গিল ফিরলেন ভারতের টি২০ দলে। এশিয়া কাপে তিনিই সহ অধিনায়ক। ভারতের যে দল ঘোষণা করা হয়েছে তাতে উইকেটকিপারদের মধ্যে জিতেশ শর্মার নাম রয়েছে সঞ্জু স্যামসনের অনেক আগে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সঞ্জু নন, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমান গিল? প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে খেলবেন জিতেশ শর্মাই? ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর বললেন, আমাদের কাজ দল বেছে নেওয়া। প্রথম একাদশ ঠিক করবেন অধিনায়ক ও কোচ। সেই সঙ্গে এমনটাও তিনি বুঝিয়ে দিলেন যে, টেস্টকে প্রাধান্য দিয়ে গিল টেস্ট দলে থাকাতেই সঞ্জু তাঁর অনুপস্থিতিতে নিয়মিত টি২০ দলে খেলেছেন। আর তা থেকেই সঞ্জুকে নিয়ে নানা জল্পনা শুরু হলো।
অধিনায়ক সূর্যকুমার যাদবও বলে দিলেন, টি২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে সহ অধিনায়ক ছিলেন শুভমান। আগামী বছর অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের লক্ষ্যে তখন থেকেই আমাদের প্রস্তুতি, পরিকল্পনা শুরু হয়েছিল। এরপর অনেকগুলি টেস্ট সিরিজ থাকায়, ভারতের হয়ে টি২০ খেলা হয়নি গিলের। এবার তাঁকে পেয়ে ভালো লাগছে। গত টি২০ বিশ্বকাপের পর এটিই আপাতত এই ফরম্যাটে সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে আমরা নামছি। নিজেদের প্রস্তুতি যাচাই করে নেওয়া যাবে। এশিয়া কাপের পরেও অনেক টি২০ রয়েছে। ফলে বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ রয়েছে। আগরকর বলেন, গত বিশ্বকাপের পরেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে, কোন পথে এগিয়ে যাব। ১৬-১৭-১৮ জনকে চিহ্নিত করে বিশ্বকাপের আগে তাঁরা যাতে ভালো ফর্মে থাকেন সেটা নিশ্চিত করাই লক্ষ্য ছিল।

আগরকর আরও বলেন, যশস্বী জয়সওয়ালকে নিতে না পারাটা দুর্ভাগ্যজনক। তবে বিগত এক বছর বা তার বেশি সময় ধরে অভিষেক যেভাবে খেলছেন, ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে বল হাতেও নিজেকে বড় বিকল্প হিসেবে তুলে ধরেছেন, ফলে এই দুজনের মধ্যে একজনকে বাদ দেওয়া ছাড়া কিছু করার থাকছে না। শ্রেয়স আইয়ারের সুযোগ না পাওয়া সম্পর্কে আগরকরের জবাবস, এ ক্ষেত্রে শ্রেয়সের কোনও দোষ নেই। কিন্তু কাকে বাদ দিয়ে শ্রেয়সকে নেওয়া যেত? ফলে বর্তমানে তাঁকে সুযোগের জন্য অপেক্ষা করতেই হবে।
শুভমান গিল সোজাসুজি ওপেনার হিসেবে একাদশে ঢুকে পড়বেন কিনা সেটা খোলসা করেননি আগরকর। তিনি বলেন, দলের ভারসাম্য অনুযায়ী কোচ ও অধিনায়ক সেটা ঠিক করবেন। দুবাইয়ে পৌঁছলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে আমাদের বিকল্প বাড়ল। গত কয়েক মাস ধরে শুভমান দারুণ ফর্মে আছেন। সঞ্জুও। ফলে দুজনেই ভালো বিকল্প, সঙ্গে অভিষেকও আছেন।
ওয়াশিংটন সুন্দরকে রিঙ্কু সিং টেক্কা দিয়ে দলে জায়গা পেলেন ব্যাটিংয়ের দক্ষতার কারণেই। আগরকরের কথায়, ওয়াশিংটন আমাদের পরিকল্পনায় ছিলেন। তবে দলে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের মতো মিস্ট্রি স্পিনার ও রিস্টস্পিনার আছেন। অক্ষর প্যাটেলও আছেন। চারজন স্পিনার নেওয়া গেলে সুন্দর থাকতেন। আমাদের মনে হয়েছে একজন অতিরিক্ত ব্যাটার নেওয়া জরুরি। সে কারণেই রিঙ্কু দলে আছেন। ১৫ জনের জায়গায় ১৬ জনের দল গড়া গেলেও সুন্দর থাকতেন। আইপিএল এবং ভারতের হয়ে শেষ টি২০ ম্যাচে যেভাবে হর্ষিত ম্যাচের সেরা হয়েছেন তাতে তাঁর পারফরম্য়ান্সে সন্তুষ্ট ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটের ফর্ম, বিশেষ করে যেভাবে জিতেশের খেলার উন্নতি ঘটেছে তাতে যোগ্য হিসেবেই তিনি দলে জায়গা আদায় করে নিয়েছেন বলে মন্তব্য সূর্যর। জসপ্রীত বুমরাহও ইংল্যান্ড সফরের পর বিশ্রাম নিয়ে তরতাজা। তাঁকে বড় বড় টুর্নামেন্টে যে দল পেতে চাইছে সে বিষয়টিও জানিয়ে দিয়েছেন আগরকর। বিগত ২-৩ বছরে বুমরাহকে যেভাবে চোট ভুগিয়েছে, তাতে তাঁকে নিয়ে সাবধানী পদক্ষেপের বার্তাই দেন তিনি।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications