Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gautam Gambhir: পিচের চরিত্র বদল! গম্ভীরের কাছে জবাবদিহি তলবের পথে বিসিসিআই, চাপে ভারতের সাপোর্ট স্টাফরাও

Gautam Gambhir: শ্রীলঙ্কায় একদিনের সিরিজে হার। ভারতের মাটিতে টেস্ট সিরিজ ১২ বছর পর হারা, সেই সঙ্গে ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া।

ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলি গৌতম গম্ভীরকে কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। বিসিসিআই সূত্রে খবর, এবার গম্ভীরের ডানা ছাঁটাও হতে পারে।

Gautam Gambhir

অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ড সিরিজে এমন বিপর্যয় অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার বিষয়টিকে। গম্ভীর হেড কোচ হওয়ার আগে থেকে যে শর্তগুলি দিয়েছিলেন তার সব মেনেছে বিসিসিআই। নীতির বিপক্ষে হেঁটে গম্ভীরের উপর আস্থা রাখা হয়েছিল সাপোর্ট স্টাফ বাছাইয়ের ক্ষেত্রেও।

তার পরেও এমন বিপর্যয়কে হাল্কাভাবে নেওয়া হচ্ছে না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ময়নাতদন্তে বৈঠক ডাকতে চলেছে বিসিসিআই। হেড কোচ গৌতম গম্ভীর ছাড়াও সেই বৈঠকে থাকার সম্ভাবনা অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকরের।

বিসিসিআই সূত্রের দাবি, যেভাবে ভারত-নিউজিল্যান্ড সিরিজে পিচের চরিত্র বদল হয়েছে তাতে অনেকেই বিস্মিত। চলতি বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে স্পোর্টিং পিচে খেলে। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতীয় টিমের আবদার অনেকেই ভালোভাবে নেননি।

জানা যাচ্ছে, বেঙ্গালুরু টেস্টে পরাজয়ের পরই ভারতীয় দলের তরফে ঘূর্ণি পিচ তৈরির দাবি জানানো হয়েছিল। এমন পিচ যাতে প্রথম থেকেই বল ঘোরে। স্পোর্টিং পিচে খেলার নীতি থেকে কেন হঠাৎ এমন ভাবনার আচমকা বদল? এর নেপথ্যে কোন কারণ তা গম্ভীরের কাছে জানতে চাওয়া হবে বলেই জানা যাচ্ছে।

বিসিসিআই পরিকল্পনা করেছিল ন্য়াশনাল ক্রিকেট আকাদেমির কোচেদেরই ধাপে ধাপে ভারতীয় দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত করার। কিন্তু গৌতম গম্ভীরের আবদার মেনে বিসিসিআই সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে। ভারতীয় দলের বর্তমান সাপোর্ট স্টাফদের নিয়োগ করা হয় গম্ভীরের সুপারিশেই।

ভারতের হেড কোচ হওয়ার আগে গম্ভীর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। কেকেআর থেকে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে তুলে এনে ভারতের সহকারী কোচ করান গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসে মর্নি মরকেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল গম্ভীরের। মরকেলকে ভারতের বোলিং কোচ করা হয়েছে।

যদিও বিসিসিআই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের নিয়ে পুরো সন্তুষ্ট নয়। ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের ভিশন জানতে চাওয়া হতে পারে। সেই সঙ্গে গৌতম গম্ভীরের কাছেও আগামীর রোডম্যাপ, ভারতীয় দল তাঁর পরিকল্পনাও ফের জানতে চাইতে পারেন বোর্ডকর্তারা।

ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের নিয়ে খোঁচা দিয়েছেন সুনীল গাভাসকরও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, অভিষেক নায়ার বা রায়ান টেন দুশখাতের চেয়ে অস্ট্রেলিয়ায় গৌতম গম্ভীরের বেশি রান রয়েছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলকে কঠিন পরিস্থিতিতেই পড়তে হবে। ফলে গম্ভীরের উচিত সেখানে কীভাবে, কেমন অ্যাপ্রোচ দেখিয়ে ব্যাটিং করা প্রয়োজন। তাহলেই সাফল্য আসতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+