ইডেনে চাহিদামতো উইকেটই পাওয়ার কথা স্বীকার করলেন গম্ভীর, সুজনের পাশে দাঁড়িয়ে কোন ফ্যাক্টরে সমস্যার উল্লেখ?
ইডেন টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেট পড়ায় জয়ের আশা জাগিয়েছিল ভারত। যদিও তৃতীয় দিনে ভারতের সঙ্গী হলো হতাশাই।
দ্বিতীয় সেশনে এদিন ভারত ৭ উইকেট হারাল ৮৩ রান তোলার ফাঁকে। শুভমান গিল এদিনও ব্যাট করতে নামতে পারেননি। ফলে ৯৩ রানে নবম উইকেট পড়তেই টেস্ট হার নিশ্চিত হয়ে যায় ভারতের।

টেস্ট অধিনায়ক হিসেবে তেম্বা বাভুমা এখনও অপরাজেয়। ১১টি টেস্টে নেতৃত্ব দিয়ে ইডেনে পেলেন দশম জয়, একটি টেস্ট ড্র। অন্যদিকে, ভারত দেশের মাটিতে শেষ ৬টি টেস্টে এদিন চতুর্থ পরাজয়ের সম্মুখীন হলো।
ইডেন টেস্টে চর্চায় ছিল পিচ। খেলা শেষেও ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সে সেই প্রসঙ্গ উঠল। তবে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন গম্ভীর। সাফ জানিয়ে দিলেন, ইডেনের পিচ খেলার অনুপযুক্ত ছিল ছিল না। শুধু তাই নয়, ভারতীয় দল ঠিক যেমন উইকেট চেয়েছিল, তেমনটাই দেওয়া হয়েছে। কিউরেটর খুব সাপোর্টিভ ছিলেন। তাঁর কোনও দোষ নেই।
গম্ভীরের কথায়, আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড়। অভিজ্ঞতা কম। শুধু স্কিল নয়, টেস্টে মানসিক দৃঢ়তাও দেখাতে হবে। ব্যাটাররা যে ঠিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপটা নিতে পারেননি, তা মেনে নিলেন ভারতীয় দলের হেড কোচ।
গম্ভীর আরও বলেন, আমরা চেয়েছিলাম যাতে শুরুর দিন থেকে বল ঘোরে। ফলে টস গুরুত্বপূর্ণ হয়নি। পেসাররা উইকেট নিয়েছেন। এটা এমন উইকেটও নয় যে রান করাও কঠিন। বাভুমা, সুন্দর রান করেছেন। ডিফেন্সিভ স্কিল ও মানসিক শক্তি থাকলে এই উইকেটে রান করা যায়। আমরা এমন প্লেয়ার চাই যাঁরা সব কন্ডিশনে খেলতে পারেন। এই টেস্ট আমরা জিতলেই উইকেট নিয়ে এত প্রশ্ন আসতো না।
গম্ভীর অবশ্য দোষারোপের পথে হাঁটতে নারাজ। তাঁর কথায়, ব্যাটারদের দোষ দিতে চাই না। তবে এই ধরনের উইকেটে খেলার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। অক্ষরকেও দোষ দেব না। ওঁর অ্যাপ্রোচ ঠিক ছিল। তখনও জিততে ৩০ রান দরকার ছিল। বাঁহাতি স্পিনার বল করছিলেন। তাই পরিস্থিতিতে অনুযায়ী বড় শট খেলতেই হতো। ঋষভ পন্থকেও দোষ দিতে চাই না। এই ফরম্যাটে তিনি বিশ্বমানের ব্যাটার। মাঝে মাঝে স্বাভাবিক খেলাটা খেলতে দিতে হয়।
শুভমান গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় ইনিংসে নেতৃত্ব দিলেন ঋষভ পন্থ। ভারতীয় টেস্ট দলের যিনি সহ অধিনায়ক। তাঁর মতে, মতে, রান তাড়া করা সম্ভব ছিল, কিন্তু চাপ ক্রমেই বাড়ছিল। দলের ব্যাটাররা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
তেম্বা বাভুমা ও করবিন বশের জুটিতে যে রান উঠেছিল তা ভারতের কাজ কঠিন করে দেয় বলে মনে করছেন পন্থ। তিনি মনে করছেন, চাপ সামলে নিয়ে সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল। এখনই উন্নতির দিকগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা হয়নি। তবে শক্তিশালী হয়ে ভারত ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী পন্থ। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications